shono
Advertisement

Breaking News

Bank account

অনলাইন পেমেন্টে ভুল করে অন্য অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছেন? সহজেই ফিরে পান এভাবে

আপনার তরফে কোনও গলদ না থাকলে টাকা রিফান্ড হয়ে যাবে আপনার অ্যাকাউন্টে।
Published By: Tiyasha SarkarPosted: 09:01 PM May 10, 2026Updated: 09:01 PM May 10, 2026

বর্তমানে ক্যাশ লেনদেন কার্যত অতীত। ১০ টাকার চা থেকে সোনা, যে কোনও কেনাকাটাতেই ভরসা অনলাইন পেমেন্ট। এক্ষেত্রে বড় সমস্যা হল, অনেক সময়ই তাড়াহুড়োয় ভুল নম্বরে পেমেন্ট হয়ে যায়। সেই টাকা কীভাবে উদ্ধার হবে তা নিয়ে মাথায় আকাশ ভেঙে পড়ে ইউজারদের। কিন্তু জানেন কি সহজেই ভুল অ্যাকাউন্টে পাঠানো পুনরুদ্ধার করা সম্ভব? চলুন আজ জেনে নেওয়া যাক পদ্ধতি।

Advertisement

১. যদি ভুল নম্বর বা ইউপিআই অ্যাড্রেসে পেমেন্ট করে ফেলেন, সেক্ষেত্রে প্রথমেই স্ক্রিনশট নিন।

২. গুগল পে এর ক্ষেত্রে- ১৮০০৪১৯০১৫৭
    ফোন পে এর ক্ষেত্রে- ০৮০৬৮৭২৭৩৪৭
   পেটিএম এর ক্ষেত্রে- ০১২০৪৪৫৬৪৫৬
     ভিম এর ক্ষেত্রে- ১৮০০১২০১৭৪০

যে অ্যাপ থেকে পেমেন্টে গন্ডগোল হয়েছে, তাদের কাস্টকমার কেয়ারে ফোন করুন। যাবতীয় সমস্যা জানান, পেমেন্টের স্ক্রিনশট শেয়ার করুন।

৩. যাবতীয় নথি যাচাই করে কাস্টমার কেয়ারের তরফে রিভার্সালের জন্য রিকোয়েস্ট করবে।

৪. আপনার তরফে কোনও গলদ না থাকলে টাকা রিফান্ড হয়ে যাবে আপনার অ্যাকাউন্টে।

এছাড়া NPCI- তেও সরাসরি অভিযোগ জানাতে পারেন। তার জন্য চলে যান - npci.org.in। সেখানে একটি ফর্ম পাবেন তাতে ট্রান্সজাকশন আইডি, ইউটিআর অ্যামাউন্ট, প্রেরক ও প্রাপকের ইউপিআই আইডি দিন। আপনি অভিযোগ জানানোর পর এনপিসিআই ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করে তদন্ত করবে। তাতে ভুল হয়েছে ধরা পড়লে ব্যাঙ্ককে টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement