রবিবার, ১০ মে মাদার্স ডে। তার ঠিক আগে ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, এক্স হ্যান্ডল- সর্বত্র ছড়িয়ে পড়েছে এআই নির্মিত মাদার্স ডে-র ভিডিও। কার্যতই তা ট্রেন্ডিং হয়ে গিয়েছে। ছোটবেলার ভিডিওর অ্যানিমেশন হোক কিংবা পারিবারিক ছবির কোলাজ, নানা ভাবে তৈরি করা হচ্ছে ভিডিওগুলি।
কিন্তু কেন এই ভিডিওগুলি এমন জনপ্রিয় হয়ে উঠেছে? আসলে ইউজাররা কোনও ব্যয়বহুল এডিটিং সফটওয়্যার বা পেশাদার দক্ষতা ছাড়াই, মাত্র কয়েক মিনিটের মধ্যে মায়ের সঙ্গে তোলা সাধারণ ছবিগুলিকে উচ্চমানের ভিডিওতে রূপান্তর করতে পারছেন। জেনে নিন কী করে এই ভিডিও বানাবেন।
গুগলে সার্চ করলে নানা আই-নির্ভর টুল পাবেন। তাই সার্চ ইঞ্জিনে গিয়ে লিখুন 'এআই ভিডিও ক্রিয়েটর'। বহু টুলের সন্ধান পাবেন। এছাড়া গুগল প্লে স্টোর ও অ্যাপ স্টোরেও নানা অ্যাপ রয়েছে। এখানে একেবারে রেডিমেড টেমপ্লেট পাবেন। পাবেন এআই ভয়েস, অটোমেটিক এডিটিংয়ের মতো ফিচার। যে ধরনের ভিডিওই বানান, মায়ের ৫-১০টা ছবি আপলোড করে দিন আগে। তারপর বেছে নিন সিনেম্যাটিক, অ্যানিমে, কার্টুন অথবা অন্য কোন ধরনের ভিডিও আপনি তৈরি করতে চাইছেন। বাকিটা এআই আপনার হয়েই করে দেবে। সিনেমার দৃশ্য, আবেগপ্রবণতা, সত্যিকারের ক্যামেরার মতো দৃশ্যায়ন- এমন ভিডিও তৈরি হবে যা দেখে মন ভালো হয়ে যাবে মুহূর্তে। বহু ফ্রি ভার্শনের টুলের সাহায্যেই একেবারে বিনামূল্যে এইচডি ভিডিও বানানো সম্ভব।
ইউজাররা কোনও ব্যয়বহুল এডিটিং সফটওয়্যার বা পেশাদার দক্ষতা ছাড়াই, মাত্র কয়েক মিনিটের মধ্যে মায়ের সঙ্গে তোলা সাধারণ ছবিগুলিকে উচ্চমানের ভিডিওতে রূপান্তর করতে পারছেন।
মনে রাখতে হবে, এআই-নির্ভর এই ভিডিওগুলি যে পেশাদার ক্রিয়েটরদের জন্যই তা নয়। বলতে গেলে যে কেউই হাতে একটা স্মার্টফোন থাকলে কয়েক মিনিটে এমন ভিডিও বানিয়ে ফেলতে পারবেন। আর সেই কারণেই সোশাল মিডিয়ায় ভরে গিয়েছে এই ধরনের ভিডিওয়। তা রাতারাতি হয়ে উঠেছে ট্রেন্ডিং।
