shono
Advertisement
OTT subscription

মাত্র ২৯৯ টাকায় একাধিক ওটিটি সাবস্ক্রিপশনের অফার? ফাঁদে পা দিলেই ফাঁকা হবে অ্যাকাউন্ট

নিজেকে সুরক্ষিত রাখতে কী করবেন?
Published By: Tiyasha SarkarPosted: 05:04 PM Apr 30, 2026Updated: 05:04 PM Apr 30, 2026

করোনা কালে ওটিটির জনপ্রিয়তা বেড়েছে হু হু করেছে। বর্তমানে বহু সিনেমা, সিরিজ তৈরি হয় শুধুমাত্র ওটিটি প্ল্যাটফর্মের জন্যই। ফলে বহু মানুষ সাবস্ক্রিপশনে নেন সেগুলো দেখার জন্য। আর এই সুযোগকেই কাজে লাগাচ্ছে অসাধুরা। ওটিটি সাবস্ক্রিপশনের নামে ফাঁকা করে দিচ্ছে অ্যাকাউন্ট। না বুঝে প্রতারিত হচ্ছে আমজনতা।

Advertisement

বিষয়টা ঠিক কী? ওটিটি প্ল্যাটফর্মগুলোতে একাধিক রিচার্জ প্ল্যান থাকে। কোনওটা মাসিক, কোনওটা বার্ষিক, কোনও প্ল্যান শুধুমাত্র একটা ডিভাইসেই অ্যাক্সেস করা যায়। কোনওটায় বেশি। সেই মতো পরিবর্তন হয় প্ল্যানের দাম। জালিয়াতরা কীভাবে ফাঁদ পাতছে? তাঁরা বিভিন্নরকম হোয়াটসঅ্যাপ চ্যানেল খুলে সস্তায় সাবস্ক্রিপশনের অফার দিচ্ছে। বলা হচ্ছে, ২৯৯ টাকায় মিলবে Netflix, Amazon Prime Video, JioHotstar, Zee5, Sony LIV-সহ একাধিক ওটিটির অ্যাক্সেস।

এমন অফার পেলে অনেকেই আগ্রহ প্রকাশ করছেন। কারণ, তিনশো টাকারও কম দামে এতগুলো প্ল্যাটফর্মে অ্যাক্সেসের ছাতছানি এড়ানো তো সহজ নয়। এতেই কেল্লাফতে হচ্ছে প্রতারকদের। জানা গিয়েছে, কেউ আগ্রহ প্রকাশ করলে তাঁর থেকে মোবাইল নম্বর, ইমেল অ্যাড্রেস, ইউপিআই ও ব্যাঙ্কের নথি চাওয়া হচ্ছে। এরপর প্রতারকরা পাঠাচ্ছে কিউআর কোড। তাতে ক্লিক করলেই ফাঁকা হয়ে যাচ্ছে অ্যাকাউন্ট।

নিজেকে সুরক্ষিত রাখতে কী করবেন?

১. শুধুমাত্র অ্যাপে গিয়েই সাবস্ক্রিপশন নেবেন। কারও পাঠানো লিংককে ভরসা করবেন না।

২. নিজের ব্যাঙ্ক ও আর্থিক লেনদেন সংক্রান্ত অ্যাপের বিস্তারিত তথ্য কাউকে দেবেন না।

৩. যে কেউ কোনও লিংক পাঠালেই তাতে ক্লিক করবেন না।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement