shono
Advertisement

হোয়াটসঅ্যাপে জুড়ছে 'স্পয়েলার মেসেজ' অপশন, এবার নিশ্চিন্তে পাঠান এই গোপন তথ্যও

কীভাবে পাঠাবেন 'স্পয়েলার মেসেজ'?
Published By: Tiyasha SarkarPosted: 02:02 PM May 27, 2026Updated: 02:02 PM May 27, 2026

ইউজারদের গোপনীয়তা রক্ষায় বরবার নতুন নতুন ফিচার নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে থাকে হোয়াটসঅ্যাপ। এবার আসতে চলেছে 'স্পয়েলার মেসেজ' অপশন। ভাবছেন তো ব্যাপারটা ঠিক কী? এবার স্পর্শকারত মেসেজ পাঠানোর সময় মিলবে একটি অপশন, যাতে ক্লিক করতে প্রাপক পাবেন একটি ব্লার মেসেজ।

Advertisement

ব্যাপারটা ঠিক কী? এখন আর হোয়াটসঅ্যাপ শুধু গল্প বা আড্ডা দেওয়ার জন্য ব্যবহার করা হয় না। যাবতীয় অফিসিয়াল কাজও এখন হয় এই অ্যাপেই। ফলে একাধিক গুরুত্বপূর্ণ নথি-তথ্য লেনদেন হয় এতে। স্বাভাবিকভাবেই ব্যবহারকারীরা চান, গোপনীয়তা নিয়ে যেন কোনও প্রশ্ন না থাকে। সেই কথা মাথায় রেখেই 'স্পয়েলার মেসেজ' অপশন আনার কথা ভাবছে সংস্থা। জানা যাচ্ছে, এই পদ্ধতিতে মেসেজ পাঠালে প্রাপকের কাছে যাবে একটি ব্লার মেসেজ। নির্দিষ্ট অপশনে ক্লিক করলে তবেই পড়া যাবে সেই মেসেজটি।

কীভাবে পাঠাবেন 'স্পয়েলার মেসেজ'?

১. প্রথমে মেসেজটি টাইপ করুন।
২. এরপর মেসেজটি সিলেক্ট করুন।
৩. থ্রি ডট মেনুতে যান।
৪. বেছে নিন স্পয়লার অপশন। এবার পাঠিয়ে দিন মেসেজটি।
৫. প্রাপক মেসেজটিতে ট্যাপ করলে তবেই পড়া যাবে সেটি।

আপনি যদি ওয়ান-টাইম পাসওয়ার্ড, ফোন নম্বরের মতো খুঁটিনাটি তথ্য পাঠান হোয়াটসঅ্যাপে, সেক্ষেত্রে এই ফিচার অত্যন্ত কার্যকরী। এছাড়া ডিসঅ্যাপিয়ারিং মেসেজ, চ্যাট লকের মতো ফিচার তো রয়েইছে গোপনীয়তা রক্ষায়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement