shono
Advertisement
WhatsApp

পড়লেই ডিলিট হয়ে যাবে মেসেজ! গোপনীয়তার স্বার্থে দারুণ ফিচার আনছে হোয়াটসঅ্যাপ

দীর্ঘদিন ধরেই এই অ্যাপে রয়েছে ডিসঅ্যাপিয়ারিং মেসেজ অপশন। কিন্তু সেক্ষেত্রে সময়সীমা ছিল ২৪ ঘণ্টা, ৭ দিন ও ৯০ দিন।
Published By: Tiyasha SarkarPosted: 07:02 PM Mar 22, 2026Updated: 07:02 PM Mar 22, 2026

বর্তমান সময়ে দাঁড়িয়ে হোয়াটসঅ্যাপ ছাড়া এক মুহূর্তও ভাবতে পারেন না কেউ। অফিসের কাজ থেকে বন্ধুদের সঙ্গে গসিপ, সবেতেই মার্ক জুকারবার্গের এই অ্যাপ। এমন অনেক আলোচনা থাকে চ্যাটে যা ডিলিট করতে ভুলে গেলে ভবিষ্যতে বিপদে পড়তে হতে পারে। সেই কথা মাথায় রেখে দারুণ এক ফিচার আনতে চলেছে হোয়াটসঅ্যাপ। এবার আপনার পাঠানো মেসেজ প্রাপক পড়ে ফেললেই তা উধাও হয়ে যাবে। শুনে অবাক হলেন তো? কিন্তু এটাই সত্যি।

Advertisement

'আফটার রিডিং' অপশন অন করলে প্রাপক মেসেজ পড়ে নেওয়ার ঠিক ১৫ মিনিটের মাথায় তা নিজে থেকেই ডিলিট হয়ে যাবে।

ব্যাপারটা ঠিক কী? জানা গিয়েছে, এবার 'আফটার রিডিং' অপশন আনছে হোয়াটসঅ্যাপ। দীর্ঘদিন ধরেই এই অ্যাপে রয়েছে ডিসঅ্যাপিয়ারিং মেসেজ অপশন। কিন্তু সেক্ষেত্রে সময়সীমা ছিল ২৪ ঘণ্টা, ৭ দিন ও ৯০ দিন। অর্থাৎ এই অপশনটি অন করা থাকলে যে কোনও চ্যাট নির্দিষ্ট সময়ের পর নিজে থেকেই মুছে যায়। কিন্তু হোয়াটসঅ্যাপে এখন ওটিপি-সহ এমন অনেক তথ্যই আদান প্রদান হয়, যা ২৪ ঘণ্টা চ্যাটবক্সে থেকে যাওয়া মোটেই ঠিক নয়। আবার চ্যাট ডিলিট করতে ভুলে যাওয়ার বিষয়টাও খুব স্বাভাবিক। সেই সবকথা মাথায় রেখেই এবার নয়া ফিচার আনছে হোয়াটসঅ্যাপ। জানা যাচ্ছে,  'আফটার রিডিং' অপশন অন করলে প্রাপক মেসেজ পড়ে নেওয়ার ঠিক ১৫ মিনিটের মাথায় তা নিজে থেকেই ডিলিট হয়ে যাবে। এই ফিচার ব্যবহারকারীদের জন্য ভীষণ উপকারী হবে বলেই মনে করছে সংস্থা। 

উল্লেখ্য, ব্যবহারকারীদের সুবিধায় সর্বদা নতুন নতুন ফিচার নিয়ে গবেষণা করতে থাকে হোয়াটসঅ্যাপ। সম্প্রতি কলিং ফিচারে নয়েজ ক্যানসেল  আনার কথা ঘোষণা করা হয়েছে। জানানো হয়েছে,  হোয়াটসঅ্যাপ ভিডিও ও অডিও কল রিসিভ করলেই ফিল্টার কাজ করবে। যা অবাঞ্চিত যাবতীয় শব্দ অর্থাৎ রাস্তায় থাকলে গাড়ির আওয়াজ, হাওয়ার শব্দ, আশপাশের লোকজনের কথা-শব্দ মিউট করে দেবে। ফলে এবার দু’জনই স্পষ্টভাবে শুনতে পারবেন কথা। অনেকসময় দেখা যায় নেটওয়ার্ক সমস্যা হলে হোয়াটসঅ্য়াপ কলই করেন অধিকাংশ। নতুন এই ফিচারে এই পরিস্থিতিতে অনেকটা সুবিধা হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement