shono
Advertisement

Breaking News

Sanchita Ugale

সুশান্তের মৃত্যুদিনেই চরম সিদ্ধান্ত! মাত্র ২২ বছরে 'আত্মঘাতী' জনপ্রিয় অভিনেত্রী

মনোজ বাজপেয়ী অভিনীত 'সাইলেন্স ২: দ্য নাইট আউল বার শুটআউট'-এও অভিনয় করেন সঞ্চিতা। এমনকী ভিকি কৌশল অভিনীত 'ছাবা' ছবিতেও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। সেই অভিনেত্রী আচমকাই কেন আত্মহননের পথ বেছে নিলেন? তদন্তে পুলিশ।
Published By: Sandipta BhanjaPosted: 02:52 PM Jun 15, 2026Updated: 03:25 PM Jun 15, 2026

অভিশপ্ত জুন মাস! কুড়ি সালের ১৪ জুন মুম্বইয়ের ফ্ল্যাটে রহস্যজনকভাবে মৃত্যু হয় সুশান্ত সিং রাজপুতের। শোওয়ার ঘর থেকে উদ্ধার হয় অভিনেতার ঝুলন্ত দেহ। বছর ছয়েক বাদে ২০২৬ সালের ১৪ জুন, সেই একই ঘটনার পুনরাবৃত্তি মায়ানগরীর সেলেব পাড়ায়। গলায় ফাঁস দিয়ে আত্মহননের পথ বেছে নিয়েছেন সঞ্চিতা উগালে (Sanchita Ugale)।

Advertisement

জি টিভির জনপ্রিয় শো 'কুমকুম ভাগ্য'তে দিয়া ট্যান্ডনের চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পেয়েছিলেন সঞ্চিতা উগালে। মনোজ বাজপেয়ী অভিনীত 'সাইলেন্স ২: দ্য নাইট আউল বার শুটআউট'-এও অভিনয় করেন সঞ্চিতা। এমনকী ভিকি কৌশল অভিনীত 'ছাবা' ছবিতেও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। সেই অভিনেত্রী আচমকাই কেন আত্মহননের পথ বেছে নিলেন? 

হিন্দি টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় মুখ সঞ্চিতা। বয়স মোটে ২২। 'কুমকুম ভাগ্য' সিরিয়ালে অভিনয় করে রাতারাতি লাইমলাইট কেড়েছিলেন। এরপর 'সাজন ঘর', 'ওয়াগলে কি দুনিয়া', 'দিলওয়ালি দুলহা লে জায়েগি'র মতো একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। সেই অভিনেত্রীর আকস্মিক মৃত্যুসংবাদে স্তম্ভিত টেলিপাড়া! খবর, ১৪ জুন, রবিবার নালাসোপারা পূর্বের আচোলি এলাকার 'সাই সন্তোষী' ভবনে সঞ্চিতার বেডরুম থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। আচোলি থানার পুলিশকর্মী বিনোদ বাঘ জানান, সন্ধে ৭টা থেকে ৭টা ৩০ মিনিটের মধ্যে সঞ্চিতা নিজের শোওয়ার ঘরে দরজা বন্ধ করে শাড়ি দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগান বলে জানা গিয়েছে। এরপরই অভিনেত্রীর পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা তাঁকে ভাসাই-ভিরার পুরসভার হাসপাতালে নিয়ে যান, যেখানে চিকিৎসকরা সঞ্চিতা উগালেকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশি সূত্রে খবর, ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানোর আগে একটি ইনকোয়েস্ট রিপোর্ট প্রস্তুত করা হয়েছে।

হিন্দি টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় মুখ সঞ্চিতা উগালে।

অভিনেত্রীর বাবা মাছিদ্র উগালের দায়ের করা অভিযোগের ভিত্তিতে, আচোলি পুলিশ ১৫ জুন 'ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা'-এর ১৯৪ ধারার অধীনে একটি 'অ্যাক্সিডেন্টাল ডেথ রিপোর্ট' বা অস্বাভাবিক মৃত্যুর মামলা নথিভুক্ত করেছে। জি টিভির জনপ্রিয় শো 'কুমকুম ভাগ্য'তে দিয়া ট্যান্ডনের চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পেয়েছিলেন সঞ্চিতা উগালে। মনোজ বাজপেয়ী অভিনীত 'সাইলেন্স ২: দ্য নাইট আউল বার শুটআউট'-এও অভিনয় করেন সঞ্চিতা। এমনকী ভিকি কৌশল অভিনীত 'ছাবা' ছবিতেও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। সেই অভিনেত্রী আচমকাই কেন আত্মহননের পথ বেছে নিলেন? তদন্তে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement