shono
Advertisement
Nadia Zilla Parishad

'পলাতক' হয়েও সভাধিপতি নির্বাচনে যোগ! প্রশ্ন উঠতেই গ্রেপ্তার নদিয়ার তৃণমূল নেতা নজরুল

ধুবুলিয়া থানার অন্তর্গত একটি পেট্রল পাম্প সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয় নজরুলকে। তাঁর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ রয়েছে।
Published By: Subhankar PatraPosted: 11:45 PM Aug 07, 2026Updated: 12:13 AM Aug 08, 2026

অবশেষে জমি দখলের অভিযোগে গ্রেপ্তার 'পলাতক' নদিয়া জেলা পরিষদের তৃণমূল সদস্য নজরুল বিশ্বাস। বৃহস্পতিবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, এক ব্যক্তির সঙ্গে দেখা করতে এসেছিলেন নজরুল। সেই খবর পেয়ে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। জেলা পরিষদে সভাধিপতি নির্বাচনের অংশগ্রহণ করার পর তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

Advertisement

তৃণমূল পরিচালিত জেলা পরিষদে সভাধিপতির বিরুদ্ধে অনাস্থার পর বুধবার সভাধিপতি নির্বাচন হয়। মাত্র ছয়জন সদস্য থাকার পর প্রার্থী দেয় বিজেপি। রাজ্যের শাসকদল জেলা পরিষদের দখল নেয়। সেই সকালেই প্রায় ১০টা নাগাদ অন্যান্য সদস্যদের সঙ্গে গাড়ি করে জেলা পরিষদ ভবনের সামনে পৌঁছন নজরুল বিশ্বাস। জেলা পরিষদের মূল ফটকে পুলিশের কড়া নিরাপত্তা থাকা সত্ত্বেও, 'পলাতক' নজরুলকে সেদিন আটক করার হয়নি বলে অভিযোগ ওঠে। তা নিয়ে শুরু হয় চাপানউতোর। এরপরই বৃহস্পতিবার রাতে ধুবুলিয়া থানার অন্তর্গত সিংহাটি পেট্রল পাম্প সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয় নজরুলকে।

উল্লেখ্য, গত ১৮ জুন ধুবুলিয়ার বাসিন্দা ভুবন চৌধুরী প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, নজরুল বিশ্বাস-সহ মোট ৯ জনের অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ ছিল জোর করে জমি দখল করেছেন মন্ত্রী ও তাঁর শাগরেদরা। ২৪ জুন মামলা রুজু করে পুলিশ। ওই মামলায় প্রাক্তন মন্ত্রী-সহ একাধিক অভিযুক্তকে গ্রেপ্তার হলেও নজরুল পলাতক ছিলেন। এবার জেলা পরিষদে সভাধিপতি নির্বাচন ভোট দেওয়ার পর গ্রেপ্তার হলেন তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement