shono
Advertisement
New York Subway Accident

দ্রুতগতির ট্রেন পিষে দিল তরুণ-তরুণীকে! নিউ ইয়র্কে মৃত ২ 'ভারতীয়', ভিডিও ভাইরাল

মৃতদের নাম মালাইকা চিত্রে এবং নবম কৌল। দু'জনের বয়সই ২৪ বছর। রুটগার্স বিশ্ববিদ্যালয়ে একসঙ্গে পড়তেন তাঁরা।
Published By: Anwesha AdhikaryPosted: 02:21 PM Sep 15, 2026Updated: 03:22 PM Sep 15, 2026

বসেছিলেন দুই বন্ধু। ঠিক সেসময়েই দ্রুতগতিতে ছুটে আসা ট্রেন পিষে দিল দু'জনকে। নিউ জার্সিতে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন ভারতীয় বংশোদ্ভূত যুবক-যুবতী। দুর্ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। যদিও প্রশ্ন উঠছে, তাঁরা কি আত্মঘাতী হয়েছেন? ট্রেনলাইনের বিপজ্জনক এলাকায় কেন গিয়েছিলেন তাঁরা?

Advertisement

জানা গিয়েছে, মৃতদের নাম মালাইকা চিত্রে এবং নবম কৌল। দু'জনের বয়সই ২৪ বছর। রুটগার্স বিশ্ববিদ্যালয়ে একসঙ্গে পড়তেন তাঁরা। বছরদুয়েক আগে স্নাতক হন একসঙ্গে। বর্তমানে দুই বন্ধুই চাকরি করতেন। একসঙ্গে যথেষ্ট ওঠাবসা ছিল তাঁদের। কিন্তু মর্মান্তিক দুর্ঘটনায় (New York Subway Accident) থেমে গেল দু'জনের জীবন। গত রবিবার রাত তিনটে নাগাদ তাঁরা ম্যানহাটন স্টেশনে গিয়ে বসেছিলেন। সেসময়ে ছুটে আসে নিউ ইয়র্ক সিটির সাবওয়ে ট্রেন। পিষে দেয় দুই বন্ধুকে। ঘটনাস্থলেই দু'জনের মৃত্যু হয়।

ভাইরাল ভিডিওতেও দেখা যাচ্ছে, মৃত্যুর ঠিক আগের মুহূর্ত পর্যন্ত হাসাহাসি করছেন দুই বন্ধু। ট্রেন যে ছুটে আসছে সেটাও টের পাননি। স্টেশনের সুপারভাইজার বলেন, তিনি দেখতে পেয়েছিলেন দুই যুবক-যুবতী ট্রেনলাইনে বসে রয়েছে। তাদের সতর্ক করতে চেয়েছিলেন। এমনকি ট্রেন থামানোর চেষ্টাও করেছিলেন। কিন্তু শেষ রক্ষা হয়নি। প্রত্যক্ষদর্শীরা অনেকে দাবি করছেন, প্রথমে ট্র্যাকের কাছে পৌঁছেছিলেন যুবক। তারপর সেখানে গিয়ে তাঁকে টেনে নেওয়ার চেষ্টা করছিলেন মালাইকা। সেসময়েই দুর্ঘটনা ঘটে।

সিগন্যালের কোনও গলদ ছিল না বলেই জানা গিয়েছে। ফলে দুর্ঘটনার থেকেও বেশি উঠে আসছে আত্মহত্যার তত্ত্ব। প্রত্যক্ষদর্শীদের বয়ান থেকে মনে করা হচ্ছে, আত্মঘাতী হওয়ার জন্যই রেললাইনে নেমেছিলেন নবম। সেটা বুঝতে পেরে তাঁকে টেনে সরাতে চেষ্টা করছিলেন মালাইকা। তবে ট্রেন আসছে সেটা আর খেয়াল করতে পারেননি। ফলে ট্রেনে কাটা পড়েন দু'জনেই। তবে এখনও কোনও কথা নিশ্চিত করে বলা সম্ভব নয়। ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে দু'জনের দেহ। কোনও সুইসাইড নোট মেলেনি এখনও পর্যন্ত। আপাতত তদন্ত চলছে এই মর্মান্তিক ঘটনা নিয়ে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement