shono
Advertisement
Air India plane crash

'হৃদয়বিদারক', আহমেদাবাদের বিমান দুর্ঘটনায় শোকপ্রকাশ শাহবাজ শরিফের

শোকপ্রকাশ করেছেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফও।
Published By: Biswadip DeyPosted: 10:37 PM Jun 12, 2025Updated: 10:39 PM Jun 12, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় শোকপ্রকাশ পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের। শোকপ্রকাশ করেছেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফও। বৃহস্পতিবার টেক অফের খানিকক্ষণের মধ্যেই আহমেদাবাদ বিমানবন্দরের কাছে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমান। ওই দুর্ঘটনায় একজনের বেঁচে থাকার খবর মিললেও বাকিরা কেউই আর বেঁচে নেই বলেই আশঙ্কা করা হচ্ছে।

Advertisement

এক্স হ্যান্ডলে শরিফ লেখেন, 'আজ আহমেদাবাদের কাছে হওয়া এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় শোকাহত। এই বিশাল ক্ষতির জন্য নিহতদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা জানাই। এই হৃদয়বিদারক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সকলের প্রতি আমাদের সমবেদনা এবং প্রার্থনা।'

এদিকে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের পোস্টেও সেই একই সুর লক্ষ করা গিয়েছে। তিনি লেখেন, 'আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রয়াতদের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা। এমন ভয়াবহ ক্ষতি সীমানাকে অতিক্রম করে যায়। এবং মানবতার কথা মনে করিয়ে দেয়। প্রধানমন্ত্রী মোদী এবং ভারতের জনগণের প্রতি আমার গভীর সমবেদনা।' শোকবার্তা জানিয়েছেন পিপিপির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারিও।

উল্লেখ্য, লন্ডনগামী উড়ানের দুর্ঘটনায় অন্তত ২০০ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। তবে অসমর্থিত সূত্রের খবর, বিমানে থাকা ২৪২ জনেরই মৃত্যু হয়েছে। একটি মেডিক্যাল কলেজের হস্টেলের উপর ভেঙে পড়ে বিমানটি। ওই হস্টেলের অন্তত ৫জন পড়ুয়ার মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই বিমানের যাত্রীতালিকা প্রকাশ করেছে এয়ার ইন্ডিয়া। জানা গিয়েছে যাত্রীদের মধ্যে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, ৭ জন পর্তুগিজ এবং একজন কানাডিয়ান ছিলেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় শোকপ্রকাশ পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের।
  • শোকপ্রকাশ করেছেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফও।
  • বৃহস্পতিবার টেক অফের খানিকক্ষণের মধ্যেই আহমেদাবাদ বিমানবন্দরের কাছে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমান।
Advertisement