shono
Advertisement
Donald Trump

‘আজ রাতের মধ্যেই…’, যুদ্ধ থামাতে এবার নয়া শান্তি প্রস্তাব ট্রাম্পের, মানবে ইরান?

সম্প্রতি সৌদি আরবের সংবাদমাধ্যম ‘আল আরাবিয়া’র একটি প্রতিবেদনে দাবি করা হয়েছিল, ইরান এবং আমেরিকা বৃহস্পতিবার একটি চুক্তি স্বাক্ষরে রাজি হয়েছে। সেই চুক্তি অনুযায়ী, দু’পক্ষই দ্রুত হরমুজে অবরোধ তুলে নেবে। ফলে আগের মতো আবার স্বাভাবিক ছন্দে ফিরবে বিশ্বের গুরুত্বপূর্ণ এই জলপথ।
Published By: Subhodeep MullickPosted: 04:38 PM May 09, 2026Updated: 04:38 PM May 09, 2026

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে এবার ইরানকে নতুন একটি প্রস্তাব দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার সংবাদমাধ্যম ‘সিএনএন’-এর একটি প্রতিবেদন অনুযায়ী তেমনটাই জানা যাচ্ছে। তবে সূত্রের খবর, প্রস্তাবটি নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি তেহরান। তারা প্রস্তাবটি পর্যালোচনা করছে।

Advertisement

শুক্রবার হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, “যুদ্ধবিরতি নিয়ে আমরা একটি নয়া প্রস্তাব ইরানকে পাঠিয়েছি। কিন্তু বিষয়টি নিয়ে তেহরান এখনও মুখ খোলেনি। তবে আজ রাতের মধ্যেই আশা করছি সবকিছু স্পষ্ট হয়ে যাবে। ইরানের তরফ থেকে উত্তর পাব। রাতেই আমার কাছে একটি চিঠি আসার কথা।” তেহরান কি ইচ্ছাকৃতভাবে প্রক্রিয়াটি ধীর করছে? এই প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, “আমরা খুব শীঘ্রই তা জানতে পারব।” ‘সিএনএন’ জানিয়েছে, মধ্যস্থতাকারী পাকিস্তানের মাধ্যমে আমেরিকা ইরানকে নতুন প্রস্তাবটি পাঠিয়েছে। তবে বর্তমানে সেটি পর্যালোচনা করছে তেহরান। প্রস্তাবটি নিয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্তে তারা পৌঁছয়নি। 

তবে নয়া শান্তি প্রস্তাবটিতে ঠিক কী কী শর্ত রয়েছে, তা এখনও  যায়নি। তবে সূত্রের খবর, ১৪ দফার ওই প্রস্তাবে বলা হয়েছে - ইরান সাময়িকভাবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি স্থগিত রাখবে, পরিবর্তে আমেরিকা তেহরানের উপর জারি করা অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করবে। পাশাপাশি, ইরানের কয়েকশো কোটি ডলারের বাজেয়াপ্ত সম্পদ মুক্ত করার বিষয়েও তারা পদক্ষেপ করতে পারে। প্রস্তাবটিতে আরও বলা হয়েছে, উপয় পক্ষই হরমুজ প্রণালীতে বিধিনিষেধ হ্রাস করবে এবং দীর্ঘমেয়াদি সমঝোতার পথে হাঁটবে। কিন্তু আদৌ এই প্রস্তাবটিতে ইরান রাজি হবে কি না, তা নিয়ে উঠছে প্রশ্ন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement