shono
Advertisement

বিমানে ঘুমোচ্ছিলেন মহিলা, অন্তর্বাসের ভিতরে হাত ঢুকিয়ে দিলেন সহযাত্রী! তারপর...

ভাইরাল হয়ে গিয়েছে শ্লীলতাহানির ভিডিও। দুই সহযাত্রী বলছেন, তাঁরা প্রত্যক্ষ করেছেন ওই অপকর্ম। তাঁদেরই একজন রেকর্ড করেছেন ভিডিওটি।
Published By: Biswadip DeyPosted: 09:40 PM May 04, 2026Updated: 09:40 PM May 04, 2026

উড়ন্ত বিমানে পাশের আসনে ঘুমন্ত মহিলা সহযাত্রীর শ্লীলতাহানিতে অভিযুক্ত এক ফরাসি নাগরিক। সুইস আন্তর্জাতিক এয়ারলাইন্স ফ্লাইটে এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ। বিমানটি জুরিখ থেকে মায়ামি যাচ্ছিল।

Advertisement

ঠিক কী অভিযোগ? বিমানটির প্রথম শ্রেণির যাত্রী ছিলেন তাঁরা। অভিযুক্ত ব্যক্তির নাম গুইলমে সাবাস্টিয়ান রজার ম্যাটলার। বয়স ৪৮ বছর। তাঁর ঠিক পাশেই বসে ঘুমোচ্ছিলেন ২৯ বছরের ওই মহিলা। আচমকাই কাছাকাছি বসে থাকা আরও দুই যাত্রী লক্ষ করেন, রজার চুপিচুপি এগোচ্ছেন মহিলার দিকে। তারপর তাঁর স্কার্টের তলায় অন্তর্বাসে হাত ঢুকিয়ে দেন। একজন সেটির ভিডিও-ও তুলে রাখেন। দ্রুত ক্রু মেম্বারদের খবর দিলে তাঁরা এসে দেখতেন পান রজার মহিলার পোশাকের উপরে হাত ঘষছেন। তাঁদের দিকে খেয়াল পড়তেই দ্রুত তিনি সরে যান নিজের আসনে।

পরে ওই মহিলার ঘুম ভাঙতেই তিনি জানতে পারেন কী হয়ে গিয়েছে। পরে ওই ব্যক্তি একটি কাগজ ধরাতে চান তাঁকে। সেখানে লেখা, 'আপনাকে ঘুমন্ত অবস্থায় দারুণ দেখাচ্ছিল।' অভিযোগ ওঠার পরও নাকি তাঁকে দেখে মনে হচ্ছিল, তিনি আদৌ এই বিষয়টি নিয়ে ভাবিতই নন।

বিমানের সেই ঘটনার পর, জিজ্ঞাসাবাদের সময় রজার প্রথমে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেন। কিন্তু প্রত্যক্ষদর্শীদের বিবরণ ও ভিডিও প্রমাণের মুখোমুখি হওয়ার পর তিনি অভিযোগটি স্বীকার করে নেন। কর্তৃপক্ষের কাছে তিনি নাকি বলেন যে, তিনি বিষয়টিকে অতটা গুরুতর কিছু বলে মনে করেননি। তাঁকে আটক করা হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement