shono
Advertisement

দুবাই-আবুধাবিতে ক্ষেপণাস্ত্র হামলায় ফুঁসছে আমিরশাহী, কড়া হুঁশিয়ারি ইরানকে

প্রতিবেশীদের উপর হামলা না চালানোর হুঁশিয়ারি দিয়ে ইরানকে সতর্ক হওয়ার বার্তা দিল আমিরশাহী। স্পষ্ট ভাষায় জানানো হয়েছে, "হুঁশে ফিরুন। আপনার যুদ্ধ সম্পূর্ণ আপনার। প্রতিবেশীদের সঙ্গে নয়।"
Published By: Amit Kumar DasPosted: 09:15 PM Mar 01, 2026Updated: 09:15 PM Mar 01, 2026

আমেরিকা ও ইজরায়েলের যৌথ হামলার প্রত্যুত্তরে গোটা মধ্যপ্রাচ্যে হামলা শুরু করেছে ইরান। হামলা চলেছে দুবাই, আবুধাবির মতো জনবহুল অঞ্চলে। ইরানের এহেন হামলায় এবার ফুঁসে উঠল আরব আমিরশাহী। প্রতিবেশীদের উপর হামলা না চালানোর হুঁশিয়ারি দিয়ে ইরানকে সতর্ক হওয়ার বার্তা দিল আমিরশাহী। স্পষ্ট ভাষায় জানানো হয়েছে, "হুঁশে ফিরুন। আপনার যুদ্ধ সম্পূর্ণ আপনার। প্রতিবেশীদের সঙ্গে নয়।"

Advertisement

শনিবার থেকে ইরানের বেপরোয়া হামলার পর রবিবার ইরানের উদ্দেশে বিবৃতি দিয়েছেন সংযুক্ত আরব আমিরশাহীর প্রেসিডেন্টের কূটনৈতিক উপদেষ্টা আনোয়ার গারগাশ। প্রতিবেশীদের উপর হামলা না করার বার্তা দিয়ে তিনি বলেন, "বিচক্ষণতার সঙ্গে কাজ করুন। উপসাগরীয় দেশগুলির বিরুদ্ধে ইরান যেভাবে আগ্রাসী হয়ে উঠেছে তার কোনও বাস্তব ভিত্তি নেই। এই ধরনের আচরণ মুসলিম দেশগুলির থেকে ইরানকে আরও বিচ্ছিন্ন করে তুলেছে।" একইসঙ্গে তিনি বলেন, "আপনার যুদ্ধ সম্পূর্ণ আপনার। প্রতিবেশীদের সঙ্গে নয়। বিচ্ছিন্নতা ও উত্তেজনা বৃদ্ধির আগে যুক্তিসঙ্গত সিদ্ধান্ত নিন। নিজের চারপাশে দেখুন ও প্রতিবেশীদের সঙ্গে দায়িত্বশীল আচরণ করুন।"

"আপনার যুদ্ধ সম্পূর্ণ আপনার। প্রতিবেশীদের সঙ্গে নয়। বিচ্ছিন্নতা ও উত্তেজনা বৃদ্ধির আগে যুক্তিসঙ্গত সিদ্ধান্ত নিন। নিজের চারপাশে দেখুন ও প্রতিবেশীদের সঙ্গে দায়িত্বশীল আচরণ করুন।"

উল্লেখ্য, শনিবার ইরানে হামলা হওয়ার পরই ইজরায়েল ও মধ্যপ্রাচ্যে ছড়িয়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলি লক্ষ্য করে বেপরোয়া হামলা শুরু করে তেহরান। দুপুরের পর দুবাইয়ের বিভিন্ন স্থানে বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। পাম জুমেইরাহ এলাকায় বিস্ফোরণের কথা নিশ্চিত করেছে সে দেশের প্রশাসন। শুধু তা-ই নয়, বিশ্বের সবচেয়ে উঁচু ইমারত বুর্জ খলিফার কাছেও একাধিক বিস্ফোরণ হয়েছে বলে জানা যায়। নিরাপত্তার কথা মাথায় রেখে শনিবারই খালি করে দেওয়া হয় বুর্জ খলিফা। রবিবারও হামলা থামেনি। সংযুক্ত আরব আমিরশাহীর প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, আবুধাবিতে একটি নৌসেনা ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ইরান। এই হামলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও, কোনও হতাহতের ঘটনা ঘটেনি। এহেন পরিস্থিতির মাঝেই এবার ইরানকে সতর্ক করল আমিরশাহী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement