shono
Advertisement
Imran Khan

পাক জেলে বুশরা বিবির সঙ্গে 'অমানবিক আচরণ'! কারাগার থেকে ফুঁসে উঠলেন ইমরান

'পাকিস্তানের বিচারপতিরা নিজেদের বিক্রি করে দিয়েছেন', তোপ প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর।
Published By: Biswadip DeyPosted: 09:03 AM Mar 25, 2026Updated: 09:24 AM Mar 25, 2026

পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবির সঙ্গে জেলে 'অমানবিক আচরণ' করা হচ্ছে। এমনই অভিযোগ করলেন পিটিআই নেতা। ইদ উপলক্ষে কারাগারে থাকা ইমরানের সঙ্গে কথা হয় তাঁর ছেলে কাশিম খানের। তখনই ক্ষোভ উগরে এমন অভিযোগ করেন ইমরান। দৃষ্টিশক্তি হারাতেন পারেন তিনি, এই গুঞ্জন জোরালো হওয়ার পর এই প্রথম জনসমক্ষে এল তাঁর বক্তব্য।

Advertisement

ঠিক কী অভিযোগ জানিয়েছেন ইমরান? তাঁর ছেলে জানাচ্ছেন, জেল থেকে তিনি বলেছেন, ''এদেশের বিচারপতিদের নিজেদের নিয়ে লজ্জিত থাকা উচিত। ব্যক্তিগত লাভের জন্য ওঁরা ওঁদের আত্মাকে বিক্রি করে দিয়েছেন। বেচে দিয়েছেন আত্মসম্মান।'' এরপরই ইমরানের আরও অভিযোগ, ''ওরা জানে আমাকে ভাঙতে পারবে না। তাই এখন আমার স্ত্রীর প্রতি আক্রমণ শানাচ্ছে। আমাকে ব্ল্যাকমেল করার জন্য বুশরা বিবির সঙ্গে অমানবিক আচরণ করা যায়?''

ইমরান জানাচ্ছেন, বুশরা বিবিকে সম্পূর্ণ একলা একটি কারাগারে নিক্ষেপ করা হয়েছে। সপ্তাহে মাত্র ৩০ মিনিট তিনি অনুমতি পান তাঁর স্ত্রীর সঙ্গে দেখা করার। এমনকী কখনও কখনও সেটাও করতে দেওয়া হয় না। 

ইমরানের আরও অভিযোগ, ''ওরা জানে আমাকে ভাঙতে পারবে না। তাই এখন আমার স্ত্রীর প্রতি আক্রমণ শানাচ্ছে। আমাকে ব্ল্যাকমেল করার জন্য বুশরা বিবির সঙ্গে অমানবিক আচরণ করা যায়?''

উল্লেখ্য, ২০২৩ সাল থেকে জেলবন্দি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। ১৯০ মিলিয়ন ইউরোর দুর্নীতি মাময়ায় ১৪ বছরের কারাদণ্ড হয়েছে তাঁর। এই একই দুর্নীতি মামলায় ৭ বছরের কারাদণ্ড হয়েছে ইমরানের স্ত্রী বুশরা বিবির। পাশাপাশি ২০২৩ সালে গোটা পাকিস্তান জুড়ে ব্যাপক বিদ্রোহের কারণে ইমরানের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে বিচার চলছে। 

গত মাসে ইমরানের স্বাস্থ্যের খবর ঘিরে আন্তর্জাতিক মহলে তৈরি হয় উদ্বেগ। শোনা যায়, ডান চোখে নাকি দৃষ্টিশক্তি হারিয়ে ফেলছেন তিনি। তাঁর শারীরিক অবস্থার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে চিঠি দেন ক্রিকেট বিশ্বের একাধিক কিংবদন্তি- সুনীল গাভাসকর, কপিল দেব, ক্লাইভ লয়েড, অ্য়ালেন বর্ডার, স্টিভ ওয়া, ইয়ান চ্য়াপেল-সহ মোট ১৪ জন প্রাক্তন আন্তর্জাতিক অধিনায়ক। গঠিত হয় বিশেষ মেডিক্যাল বোর্ড। এবার ফের স্ত্রীকে নিয়ে গর্জে উঠলেন ইমরান। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement