shono
Advertisement
PM Narendra Modi

মোদির থেকে মেলোডি পেয়েও মনোমালিন্য! আনফলো চর্চার মাঝে এবার কী করলেন মেলোনি?

মঙ্গলবার দেখা যায়, ইটালির প্রধানমন্ত্রীর ইনস্টাগ্রাম ফলোয়িং তালিকায় নেই মোদির নাম। অথচ তার কয়েকদিন আগেই ইটালি সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী।
Published By: Anwesha AdhikaryPosted: 11:55 AM May 28, 2026Updated: 11:59 AM May 28, 2026

ইনস্টাগ্রামে কি নরেন্দ্র মোদিকে আর ফলো করছেন না জর্জিয়া মেলোনি? দিনদুয়েক ধরে এই নিয়ে জোর চর্চা নেটদুনিয়ায়। মঙ্গলবার দেখা যায়, ইটালির প্রধানমন্ত্রীর ইনস্টাগ্রাম ফলোয়িং তালিকায় নেই মোদির নাম। অথচ তার কয়েকদিন আগেই ইটালি সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। মেলোনিকে ভারতীয় চকোলেটও উপহার দিয়েছিলেন। দুই রাষ্ট্রপ্রধানের এই ছবি ভাইরাল হয়। তারপরে কেন আনফলো? সেই নিয়ে জল্পনার মাঝেই দেখা গেল, মোদিকে ফলো করছেন মেলোনি।

Advertisement

মোদির এবং মেলোনির সুসম্পর্ক ওয়াকিবহল মহলে চর্চার বিষয়। ইটালির প্রধানমন্ত্রীর সঙ্গে একাধিকবার সেলফিতে ধরা দিয়েছেন মোদি। তাঁদের এই ফ্রেম সমাজমাধ্যমে ‘মেলোডি’ নামে পরিচিত। সম্প্রতি ইটালি সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেখানে গিয়ে ভারতের অতিপরিচিত মেলোডি চকোলেটের প্যাকেট তুলে দেন মেলোডির হাতে। সেই ভিডিও হুহু করে ভাইরাল হয়ে যায়। এমনকী মেলোডি চকোলেটের বিক্রি বেড়ে যায়। উর্ধ্বমুখী হয় মেলোডির প্রস্তুতকারক সংস্থা পার্লের শেয়ার মূল্যও।

প্রধানমন্ত্রী ইটালি সফর সেরে ফেরার সপ্তাহখানেক পরেই নেটিজেনরা লক্ষ্য করেন, জর্জিয়া মেলোনি ইনস্টাগ্রামে মোদিকে ফলো করেন না। তবে অন্য বেশ কয়েকজন রাষ্ট্রনেতাকে ফলো করেন ইটালির প্রধানমন্ত্রী। গোটা বিষয়টি নিয়ে সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে একের পর এক মিম। নেটিজেনদের দাবি, মেলোডি পেয়েও মোদিকে আনফলো করে দিয়েছেন মেলোনি। যদিও তিনি অতীতে আদৌ প্রধানমন্ত্রীকে ফলো করতেন কিনা সেই নিয়ে সংশয় রয়েছে।

নেটদুনিয়ায় তুমুল জল্পনার পর বৃহস্পতিবার সকালে আবার দেখা যায়, ইনস্টাগ্রামে মেলোনির ফলোয়ার তালিকায় জ্বলজ্বল করছে মোদির নাম। অনেকের মতে, আগে মোদিকে ফলো করতেন না মেলোনি। তবে এবার ফলো করলেন। কেউ বা বলছেন, সম্প্রতি ইনস্টাগ্রামের প্রযুক্তিগত ত্রুটির কারণে সলমন খান-হার্দিক পাণ্ডিয়াদের অ্যাকাউন্টটাই উড়ে গিয়েছিল। মেলোনির ফলোয়ার তালিকাতেও সেরকম কিছু হয়ে থাকতে পারে। যদিও মোদি নিজে ইনস্টাগ্রামে কাউকে ফলো করেন না। ইনস্টাগ্রামে ১০ কোটির বেশি ফলোয়ার আছে তাঁর। অন্যদিকে মেলোনির ফলোয়ার সংখ্যা ৬৪ লক্ষ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement