shono
Advertisement
cancer vaccine

ক্যানসারের ভ্যাকসিন এবার আমজনতার জন্য! ট্রায়ালে বিরাট সাফল্য, নির্মূল হবে মারণ রোগ?

এই টিকার ফলে মানবদেহে তৈরি হবে বিশেষ প্রতিরোধ ব্যবস্থা। ক্যানসার ছড়িয়ে পড়ার আগেই তা চিহ্নিত করে নির্মূল করার ক্ষমতা তৈরি হবে মানবদেহে।
Published By: Anwesha AdhikaryPosted: 12:47 PM Aug 20, 2026Updated: 12:53 PM Aug 20, 2026

ক্যানসারের চিকিৎসায় এক যুগান্তকারী মুহূর্ত। জানা গিয়েছে, নতুন এক টিকা তৈরি করেছে বিখ্যাত ওষুধ প্রস্তুতকারী সংস্থা মার্ক ও মডার্না। অনেক সময়ই অস্ত্রোপচার এবং অন্যান্য পদ্ধতিতে ক্যানসার দূর করার পরেও দেহে ফিরে আসে মারণ রোগ। সেই বিপদ থেকে মুক্তি দিতে পারে নতুন এই টিকা, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। খুব দ্রুত আমজনতাও এই টিকা নিতে পারেন বলে অনুমান। 

Advertisement

মূলত ত্বকের ক্যানসার অর্থাৎ মেলানোমায় আক্রান্ত রোগীদের উপর এই টিকার পরীক্ষা করা হয়েছে। বহুল ব্যবহৃত ক্যানসারের ওষুধ কেট্রুডা-র সঙ্গে এই টিকা দেওয়া হয় পরীক্ষামূলকভাবে। লেট স্টেজে থাকা যেসব রোগীর শারীরিক অবস্থা অত্যন্ত ঝুঁকিপূর্ণ, তাঁদের এই টিকা দেওয়ার পর ইতিবাচক ফল মিলেছে বলেই জানিয়েছে দুই ওষুধ প্রস্তুতকারী সংস্থা। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, একবার দেহ থেকে ক্যানসার দূর করার পর তা যেন আবার ফিরে না আসে, সেটা নিশ্চিত করতে পারে এই টিকা। ত্বক থেকে দেহের অন্যত্র ক্যানসার ছড়ানোর আশঙ্কাও কমবে।

তবে এই টিকার বিশেষত্ব হল, এটি প্রত্যেক ব্যক্তির জন্য পৃথকভাবে বানাতে হবে। এমআরএনএ টেকনোলজির মাধ্যমে তৈরি হবে এই টিকা। জানা গিয়েছে, এই টিকার ফলে মানবদেহে তৈরি হবে বিশেষ প্রতিরোধ ব্যবস্থা। ক্যানসার ছড়িয়ে পড়ার আগেই তা চিহ্নিত করে নির্মূল করার ক্ষমতা তৈরি হবে মানবদেহে। টিকার সঙ্গে ওষুধের মিশ্রণে এই প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পেয়েছে বলেই দাবি মডার্না এবং মার্কের। আগামী দিনে ত্বকের পাশাপাশি দেহের অন্যান্য অংশের ক্যানসারের জন্যও এই টিকা তৈরির পরিকল্পনা রয়েছ তাদের।

দিনকয়েক আগে রাশিয়ার টিকা প্রস্তুতকারী সংস্থা ‘গামালেয়া রিসার্চ ইনস্টিটিউট’ও ঘোষণা করেছিল, মেলানোমার চিকিৎসায় তাদের তৈরি টিকার প্রাথমিক ফল অত্যন্ত আশাব্যাঞ্জক। যে রোগীর শরীরে এই টিকা প্রয়োগ করা হয়েছিল তিনি বর্তমানে সুস্থ ও স্বাভাবিক রয়েছেন। তাঁর শরীরে ইতিবাচক প্রভাব দেখা যাচ্ছে। রোগীর শরীরে এমন সক্রিয় উপাদান তৈরি হচ্ছে, যার মাধ্যমে রোগী টিউমার ও এর মেটাস্টেসিসের বিরুদ্ধে লড়াই করতে পারবে। উল্লেখ্য, গত বছর রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রক স্বদেশী পদ্ধতিতে তৈরি দুটি ক্যানসার চিকিৎসার অনুমোদন দেয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement