shono
Advertisement
Myanmar

শাস্তির মেয়াদ কমছে নোবেলজয়ী সু চি’র, সিদ্ধান্ত মায়ানমারের নয়া সরকারের

সামরিক জুন্টার প্রধান জেনারেল মিন অং হ্লাইংয়ের নেতৃত্বে নতুন নির্বাচিত সরকারের শপথের পরেই বড় পদক্ষেপ।
Published By: Amit Kumar DasPosted: 01:29 PM Apr 18, 2026Updated: 01:29 PM Apr 18, 2026

সামরিক জুন্টার প্রধান জেনারেল মিন অং হ্লাইংয়ের নেতৃত্বে নতুন নির্বাচিত সরকারের শপথের পরেই বড় পদক্ষেপ। মায়ানমারের গণতন্ত্রকামী নেত্রী আন সান সু চি-র কারাদণ্ডের মেয়াদ কমানোর সিদ্ধান্ত ঘোষণা করল সদ্যনির্বাচিত সরকার। শুক্রবার সু চির আইনজীবী এ কথা জানিয়েছেন।

Advertisement

প্রসঙ্গত, সু চি-কে ২০২১ সালে মোট ২৭ বছরের জেলের সাজা দেওয়া হয়েছে। ৮০ বছরের সু চি দুর্নীতি থেকে শুরু করে উসকানি, নির্বাচনী জালিয়াতি ও রাষ্ট্রীয় গোপনীয়তা আইন লঙ্ঘন-সহ একাধিক অপরাধের জন্য ২৭ বছরের কারাদণ্ড ভোগ করছেন। যদিও তাঁর সহযোগীদের দাবি, সু চি-কে রাজনীতির মাঠ থেকে দূরে রাখতে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব অভিযোগ আনা হয়েছিল। শুক্রবার তাঁর আইনজীবী রয়টার্সকে জানান, সু চি-র সাজার মেয়াদ এক ষষ্ঠাংশ হ্রাস করা হয়েছে। কিন্তু নোবেল শান্তি পুরস্কার জয়ী সু চি-কে সাজার বাকি মেয়াদ গৃহবন্দি হিসাবে কাটাতে দেওয়া হবে কি না, তা পরিষ্কার হয়নি। ইতিমধ্যেই ‘নবনির্ধারিত’ সাজার মেয়াদ পার করে ফেলেছেন তিনি।

সু চি-র সাজার মেয়াদ এক ষষ্ঠাংশ হ্রাস করা হয়েছে। কিন্তু নোবেল শান্তি পুরস্কার জয়ী সু চি-কে সাজার বাকি মেয়াদ গৃহবন্দি হিসাবে কাটাতে দেওয়া হবে কি না, তা পরিষ্কার হয়নি।

তবে নোবেল শান্তি পুরস্কার জয়ী ৮০ বছরের সু চি-কে গৃহবন্দি করে রাখা হতে পারে বলে তাঁর অনুগামীদের একাংশ আশঙ্কা করছেন। ২০২১ সালে সু চি-র নেতৃত্বাধীন গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করেন প্রাক্তন সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং। তারপর থেকে দেশ অস্থিতিশীল হয়ে ওঠে। গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ে। সাধারণ নির্বাচনের পর ৩ এপ্রিল নবগঠিত পার্লামেন্ট হ্লাইংকে প্রেসিডেন্ট নির্বাচিত করে; তবে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা ওই নির্বাচনের ব্যাপক সমালোচনা করে তা অবাধ ও সুষ্ঠু হয়নি বলে দাবি করেছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement