shono
Advertisement

মেট্রোয় মহিলাদের গোপন ভিডিও তুলে কী হাল হল এই ব্যক্তির?

ওই ব্যক্তির কাছে এরকম আরও অনেক ভিডিও আছে। The post মেট্রোয় মহিলাদের গোপন ভিডিও তুলে কী হাল হল এই ব্যক্তির? appeared first on Sangbad Pratidin.
Posted: 02:29 PM May 17, 2017Updated: 08:59 AM May 17, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাস্তাঘাটে বেরিয়ে প্রতিনিয়তই নানারকম হেনস্তার মুখে পড়তে হয় মহিলাদের। কেউ কেউ  তা মুখ বুজে মেনেই নেন। কিন্তু প্রতিবাদেও মুখর হন কেউ। অন্তত সোশ্যাল মিডিয়ার মতো জায়গা সেই প্রতিবাদের প্ল্যাটফর্মটি তৈরি করে দিয়েছে। সম্প্রতি এক মহিলা সেখানেই হেনস্তার প্রতিবাদ করলেন।

Advertisement

‘বাবা আমার চিকিৎসা করাও’, মৃত্যুর পর ভাইরাল খুদের আর্তি ]

কী হয়েছিল ওই মহিলার সঙ্গে? জানা যাচ্ছে, ঊমা মগেশ্বরি নামে ওই মহিলা সিঙ্গাপুরের বাসিন্দা। মেট্রোয় দেখেন, তাঁর ঠিক উল্টোদিকে বসে এক ব্যক্তি তাঁর দিকে মোবাইল তাক করে আছে। প্রথমে ভেবেছিলেন তিনি নিজের কিছু কাজ করছেন। কিন্তু সন্দেহ ছিলই। একটু খতিয়ে দেখেই বুঝতে পারেন আসলে ওই ব্যক্তি তাঁরই ভিডিও তুলছেন। কিন্তু তিনি নিজেই জানতেন না যে, উল্টোদিকের জানলার কাচে সব দেখা যাচ্ছে। প্রথমে সামনাসামনি কোনও প্রতিবাদ না করে অভিনব কাজ করেন ওই মহিলা। পাল্টা ওই ব্যক্তির ছবি ও কৃতকর্মের ভিডিও তুলে রাখেন। পরে পরিচয় সমেত তা পোস্ট করে দেন সোশ্যাল মিডিয়ায়। ইতিমধ্যেই তা ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

মোদি পরমাণু বোমার থেকেও শক্তিশালী, দাবি বিজেপি নেতার  ]

ওই ব্যক্তির সঙ্গে সরাসরি কথাও বলেছিলেন তিনি। ডেকেছিলেন রেলপুলিশকে। কিন্তু নিজের কাজের জন্য কোনও ক্ষমা তিনি চাননি। উল্টে বোনের মতো বলে পরিস্থিতি সামাল দিতে চেয়েছিলেন। জানা গিয়েছে, ওই ব্যক্তির কাছে এরকম আরও অনেক ভিডিও আছে। মহিলারা একটু অসাবধান হলেই অশ্লীল ভিডিও তুলে ওই ব্যক্তি নিজের কাছে রেখে দিয়েছেন। মহিলা জানাচ্ছেন, সোশ্যাল মিডিয়ায় তিনি এই ভিডিও তিনি পোস্ট করছেন যাতে বাকি যাত্রীরাও সতর্ক থাকতে পারেন।

The post মেট্রোয় মহিলাদের গোপন ভিডিও তুলে কী হাল হল এই ব্যক্তির? appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার