shono
Advertisement
Iran

'এসো, তোমাদের পুড়িয়ে মারব', স্থল অভিযানের জল্পনার মাঝেই আমেরিকাকে চ্যালেঞ্জ ইরানের

শোনা যাচ্ছে, মরিয়া ডোনাল্ড ট্রাম্প ইরানে সেনা নামাতে চলেছেন। জল্পনা মাথাচাড়া দিতেই ইরানের তরফে থেকে এল কড়া হুঁশিয়ারি। মার্কিন সেনাকে রীতিমতো অভ্যর্থনা জানিয়ে ইরানের, 'এসো, তোমাদের পুড়িয়ে মারার অপেক্ষা করছি।'
Published By: Amit Kumar DasPosted: 06:17 PM Mar 29, 2026Updated: 06:36 PM Mar 29, 2026

ইজরায়েলের সঙ্গে হাত মিলিয়ে ইরানের বিরুদ্ধে সদর্পে যুদ্ধে নামলেও বর্তমানে 'ছুঁচো গেলা' অবস্থা আমেরিকার। ট্রাম্পের দাবি মতো, 'ছোট অভিযানের' একমাস পেরিয়ে গেলেও এখনও যুদ্ধ থামার কোনও দিশা দেখা যায়নি। এই অবস্থায় শোনা যাচ্ছে, মরিয়া ডোনাল্ড ট্রাম্প ইরানে সেনা নামাতে চলেছেন। জল্পনা মাথাচাড়া দিতেই ইরানের তরফে থেকে এল কড়া হুঁশিয়ারি। মার্কিন সেনাকে রীতিমতো অভ্যর্থনা জানিয়ে ইরানের, 'এসো, তোমাদের পুড়িয়ে মারার অপেক্ষা করছি।'

Advertisement

মার্কিন সেনার স্থল অভিযানের জল্পনার মাঝেই ইরানের পার্লামেন্টের স্পিকার মহম্মদ বাঘের ঘালিবাফ বলেন, "ইরানের সেনাবাহিনী মার্কিন সেনার অপেক্ষার রয়েছে। যাতে সময় এলে তাদের পুড়িয়ে ছাই করে দিতে পারে। এবং এই অঞ্চলে ওদের মিত্রদের কড়া শাস্তি দিতে পারে।" এর পাশাপাশি স্পিকার আরও বলেন, "আমাদের গোলাবর্ষণ অব্যাহত রয়েছে। ক্ষেপণাস্ত্রগুলোও মোতায়েন করা রয়েছে। আমরা দৃঢ়প্রতিজ্ঞ ও আত্মবিশ্বাসী। ফলে ওরা আসতে চাইলে আসুক। আমরাও প্রস্তুত।" এদিকে ইরানের সরকারি সংবাদমাধ্যমে মার্কিন শর্ত নিয়েও মুখ খুলেছেন ঘালিবাফ। তিনি বলেন, পাকিস্তানের মাধ্যমে যে ১৫ দফা শর্ত দেওয়া হয়েছে তা অর্থহীন। কারণ শুরু থেকেই আমেরিকা তাদের কাছে এই দাবি করেছে। এখন ইরানের বিরুদ্ধে সর্বশক্তি প্রয়োগ করেও তা অর্জন করতে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, 'আমেরিকা ইরানকে আত্মসমর্পণে বাধ্য করার চেষ্টা চালাচ্ছে তবে আমাদের জবাব স্পষ্ট, আমরা কোনওভাবেই মাথানত করব না।'

ইরানের পার্লামেন্টের স্পিকার মহম্মদ বাঘের ঘালিবাফ বলেন, "ইরানের সেনাবাহিনী মার্কিন সেনার অপেক্ষার রয়েছে। যাতে সময় এলে তাদের পুড়িয়ে ছাই করে দিতে পারে।"

উল্লেখ্য, আন্তর্জাতিক মহলে জল্পনা শুরু হয়েছে, ইরান যুদ্ধে এবার অন্তিম আঘাতের পরিকল্পনা করছে মার্কিন সেনা। ট্রাম্পের নির্দেশে ইতিমধ্যে পশ্চিম এশিয়ার মার্কিনঘাঁটিগুলিতে পৌঁছে গিয়েছে মুখোমুখি যুদ্ধে পারঙ্গম হাজার হাজার স্থলসেনা। শেষ মুহূর্তের দাবার চাল সাজাচ্ছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর। সূত্রের খবর, ডোনাল্ড ট্রাম্পের নির্দেশ পেলেই লাগাতার বোমবর্ষণ শুরু হবে তেহরান-সহ গোট ইরানে। একই সময়ে গেরিলা অভিযান শুরু করবে স্থলসেনা। যুদ্ধে ইরানের টিকে থাকার প্রধান কৌশল হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ। তা কেড়ে নিতে সংলগ্ন লারাক দ্বীপে হামলা চালাবে মার্কিন সেনা। আরব আমিরশাহীর নিকটবর্তী দ্বীপপুঞ্জ-সহ আবু মুসারও দখলে নেওয়া হবে। জল-স্থল-আকাশ তিন দিক থেকে হামলা চালিয়ে খার্গ দ্বীপ দখলেরও পরিকল্পনা রয়েছে পেন্টাগনের। বলা বহুল্য, প্রবল প্রতিরোধ গড়ে তুলবে দেওয়ালে পিঠ ঠেখে যাওয়া খামেনেইর দেশ। সেই মতো তৈরি থাকতে বলা হয়েছে বিশ্বের সর্বোত্তম সেনাকে। এই জল্পনার মাঝেই এবার পালটা হুঁশিয়ারি দিল ইরান।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement