shono
Advertisement
Sawan Sombar

শ্রাবণ সোমবারে রাশি অনুযায়ী মহাদেবকে এই জিনিসগুলি অর্পণ করুন, সামান্য সামগ্রীতে মিলবে অসামান্য লাভ!

মহাদেবকে কী অর্পণ করছেন, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
Published By: Sayani SenPosted: 05:25 PM Aug 02, 2026Updated: 05:25 PM Aug 02, 2026

সনাতন ধর্মে শ্রাবণ মাসের আলাদা গুরুত্ব রয়েছে। এই মাসজুড়ে শিবের আরাধনা করেন অনেকেই। সোমবার বিশেষ ব্রত পালনও করেন কেউ কেউ। কথিত আছে, এই সময়ে শিব পুজো করলে বিশেষ কৃপা লাভ হয়। তবে শুধু পুজো করলেই হয় না, কিছু নিয়মকানুন মেনে চলাও প্রয়োজন। মহাদেবকে কী অর্পণ করছেন, তা-ও অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাশিফল মিলিয়ে জেনে নিন কী অর্পণ করা উচিত দেবাদিদেবকে।

Advertisement

মেষ রাশি: এই রাশির অধিপতি গ্রহ মঙ্গল। তাই এই রাশির জাতক জাতিকারা এদিন বেদানা শিবকে অর্পণ করতে পারেন। তাতে আয় বাড়বে। ব্যবসায়ীরাও পাবেন বিশেষ লাভ।

বৃষ রাশি: কাঁচা দুধ দিয়ে শিবের অভিষেক করতে পারেন বৃষ রাশির জাতক জাতিকারা। তাতে আপনার আর্থিক উন্নতি হবে। পরিবারের শান্তি বাড়বে।

মিথুন রাশি: এই রাশির অধিপতি বুধ। শ্রাবণ মাসের সোমবার মহাদেবকে ধুতুরা ফুল নিবেদন করুন। তাতে প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য আসবে। কাটবে আইনি বাধা।

কর্কট রাশি: শিবলিঙ্গে গঙ্গাজল দিয়ে অভিষেক করতে পারেন কর্কট রাশির জাতক জাতিকারা। তাতে মানসিক অস্থিরতা কমবে। পারিবারিক অশান্তি দূর হতে পারে।

সিংহ রাশি: এই রাশির জাতক জাতিকারা মধু মহাদেবকে অর্পণ করুন। তাতে আপনার সংসারের শ্রীবৃদ্ধি হবে। আপনার আটকে থাকা কাজ দ্রুত শেষ হওয়ার সম্ভাবনা।

কন্যা রাশি: বেলপাতা মহাদেবের অত্যন্ত প্রিয়। ১০৮টি বেলপাতা কন্যা রাশির জাতক জাতিকাদের নিবেদন করা উচিত। তাতে জীবনের দুঃখ কষ্ট দূর হবে। কমবে মানসিক উদ্বেগ। কর্মজীবনেও আসবে ইতিবাচক পরিবর্তন।

তুলা রাশি: তুলা রাশির জাতক জাতিকারা সাদা চন্দন নিবেদন করতে ভুলবেন না। তাতে মানসিক শান্তি বাড়বে। সুখসমৃদ্ধিতে ভরবে জীবন।

বৃশ্চিক রাশি: আখের রস দিয়ে মহাদেবের পুজো করতে পারেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা। তাতে ঋণের বোঝা কমবে। ব্যবসায় বাড়বে লাভ।

ধনু রাশি: ধনু রাশির জাতক জাতিকাদের ঘি এবং জল দিয়ে শিবলিঙ্গে অভিষেক করুন। তাতে দীর্ঘদিনের কোনও সমস্যা দূর হবে।

মকর রাশি: দুধে কালো তিল মিশিয়ে অর্পণ করুন মকর রাশির জাতক জাতিকারা। তাতে মিটবে আর্থিক সমস্যা।

কুম্ভ রাশি: কুম্ভ রাশির জাতক জাতিকারা শিবের মাথায় জল ঢালাক সময় ঘিয়ের প্রদীপ জ্বালান। তাতে কাটবে জীবনের অন্ধকার। কর্মজীবনে আসবে নতুন সুযোগ।

মীন রাশি: মীন রাশির জাতক জাতিকারা প্রতি সোমবার কেশর মেশানো দুধ শিবলিঙ্গে অর্পণ করুন। তাতে সন্তানসুখ বৃদ্ধি পাবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement