এই সপ্তাহে পিতার স্বাস্থ্য ভালোই যাবে। কাজ-কর্মে ভাগ্যের আনুকূল্য পেতে পারেন। কর্মপ্রার্থীদের নতুন কর্মসংস্থানের সুযোগ আসবে। জাতক-জাতিকার স্বাস্থ্য স্থিতিশীল থাকবে। রাজনীতিবিদরা সাংগঠনিক কাজে সুফল পেতে পারেন। কর্মক্ষেত্রে দায়দায়িত্ব বৃদ্ধি পাবে। অতিরিক্ত ব্যয়ের ফলে সঞ্চয়ে টান পড়তে পারে। যে কোনও কঠিন পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে কাজ করুন। সপ্তাহের মধ্যভাগে শ্বশুরকূল থেকে স্থাবর সম্পত্তি লাভের সম্ভাবনা। পরিবারের কোনও সমস্যার ক্ষেত্রে গুরুজনদের সাহায্য নেওয়ার চেষ্টা করুন। ব্যবসায় লাভের মুখ দেখবেন। বেদখল হওয়া সম্পত্তি ফিরে পাওয়ার সম্ভাবনা। বন্ধু-বান্ধবের সঙ্গে ভুল বোঝাবুঝি মিটিয়ে ফেলুন।
ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে ll
