shono
Advertisement
Weekly Leo Rashi

সাপ্তাহিক রাশিফলে সিংহ (২৩ আগস্ট-২৯ আগস্ট ২০২৬)

আলোচ্য সপ্তাহের প্রারম্ভে মিথুনে মঙ্গল, কর্কটে বৃহস্পতি, সিংহে রবি, বুধ ও কেতু, কন্যায় শুক্র, ধনুতে চন্দ্র, কুম্ভে রাহু এবং মীনে বক্রী শনি। লিখছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।
Published By: Buddhadeb HalderPosted: 07:04 AM Aug 23, 2026Updated: 07:06 PM Aug 21, 2026

এই সপ্তাহে আয়ের তুলনায় ব‌্যয় একটু বেশি হলেও সঞ্চয় মন্দ হবে না। কর্মক্ষেত্রে গোপন শত্রু সম্পর্কে সচেতন ও সাবধান থাকতে হবে। হঠাৎ কোনও খবরে মানসিক চঞ্চলতা বৃদ্ধি পাবে। নতুন যানবাহন কেনার জন‌্য ঋণ মঞ্জুর হয়ে যাবে। সন্তানের আচার-আচরণের দিকে বাড়তি নজর রাখুন। চাকরিজীবীদের পদোন্নতির আশা উজ্জ্বল। নিজের ও পরিবারের স্বাস্থ্যের দিকে নজর রাখুন। শিক্ষার্থীদের পরীক্ষার সময় অসুস্থতার জন‌্য পরীক্ষার ফল খুব একটা ভালো হবে না। স্ত্রীর শরীর কিছুটা সমস‌্যায় আপনাকে ফেলতে পারে। রাস্তাঘাটে বা কর্মক্ষেত্রে বিতর্কিত বিষয় নিয়ে কোনও আলোচনা না করাই শ্রেয়। রাজনীতির সঙ্গে যুক্ত ব‌্যক্তিদের মান ও যশ বৃদ্ধি পাবে। কর্মপ্রাপ্তিদের নতুন কর্মলাভের যোগ।

Advertisement

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে ll

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement