shono
Advertisement
Weekly Dhanu Rashifal

সাপ্তাহিক রাশিফলে ধনু (০৯ আগস্ট-১৫ আগস্ট ২০২৬)

আলোচ্য সপ্তাহের প্রারম্ভে মিথুনে মঙ্গল ও চন্দ্র, কর্কটে রবি, বুধ ও বৃহস্পতি, সিংহে কেতু, কন্যায় শুক্র, কুম্ভে রাহু এবং মীনে বক্রী শনি। লিখছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।
Published By: Buddhadeb HalderPosted: 07:08 AM Aug 09, 2026Updated: 12:13 PM Aug 09, 2026

এই সপ্তাহে ব‌্যবসায় সাফল‌্য আসবে। সন্তানের লেখাপড়ার জন‌্য খরচ বাড়তে পারে। শ্বশুরকূল থেকে স্থাবর-সম্পত্তি লাভ করতে পারেন। অংশীদারী ব‌্যবসার কিছু সমস‌্যার জন‌্য মুনাফা কম হবার সম্ভাবনা। পরিবারে কারও চিকিৎসার জন‌্য ব‌্যয় বৃদ্ধি হতে পারে। বয়স্ক বাবা-মায়ের দায়িত্ব নেওয়ার ব‌্যাপারে সতর্ক দৃষ্টি রাখুন। কর্মক্ষেত্রে অধঃস্তন কর্মচারীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে। এই সময় জমি, ফ্ল‌্যাট কেনার জন‌্য ঋণের আবেদন অনুমোদিত হওয়ার সম্ভাবনা। পারিবারিক পরিস্থিতি প্রতিকূল হলে নিজের বুদ্ধিবলে পরিস্থিতি নিজের আয়ত্তে আনতে পারবেন।

Advertisement

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে ll

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement