shono
Advertisement
Weekly Taurus Rashi

সাপ্তাহিক রাশিফলে বৃষ (১৬ আগস্ট-২২ আগস্ট ২০২৬)

আলোচ্য সপ্তাহের প্রারম্ভে মিথুনে মঙ্গল, কর্কটে বৃহস্পতি, বুধ ও রবি, সিংহে কেতু, কন্যায় চন্দ্র ও শুক্র, কুম্ভে রাহু এবং মীনে বক্রী শনি। ১৭ আগস্ট রবি সিংহে প্রবেশ করবে। ২২ আগস্ট রাত্রি ৭.২২মিঃ বুধ সিংহে প্রবেশ করবে। লিখছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।
Published By: Buddhadeb HalderPosted: 07:01 AM Aug 16, 2026Updated: 03:56 PM Aug 15, 2026

চাকরিস্থানে ভালো খবর আশা করতে পারেন। ব‌্যবসায়ীরা শুল্ক-সংক্রান্ত সমস‌্যায় পড়তে পারেন। আপনার ভালোমানুষি পরিবারে অনেকে সুযোগ হিসাবে নেওয়ার চেষ্টা করবে। স্ত্রীর মানসিক সমস‌্যার জন‌্য সংসারে অশান্তি। পাওনা টাকা আদায় নিয়ে গ্রাহকের সঙ্গে ঝামেলা বাঁধতে পারে। বিদ‌্যার্থীদের উচ্চশিক্ষার সুযোগ আসতে পারে। এই সপ্তাহে আপনার জন্মদিন হলে বাবা-মার কাছ থেকে মূল‌্যবান উপহার পেতে পারেন। ব‌্যবসায় লোকসানের আশঙ্কা রয়েছে। অনিদ্রাজনিত রোগকে অবহেলা করবেন না। পরিবারে কোনও বড় সিদ্ধান্ত নেওয়ার আগে গুরুজনদের পরামর্শ অবশ‌্যই নেবেন। উচ্চশিক্ষা ও গবেষণারত ছাত্র-ছাত্রীরা তাদের সাফল‌্য ধরে রাখতে পারবে।

Advertisement

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে ll

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement