shono
Advertisement
Bangladesh

৪ বছর পর বাংলাদেশে গম রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলল দিল্লি, পালাবদলে বন্ধুত্বের বার্তা?

অভ্যন্তরীণ বাজারে গমের দাম বাড়ার যুক্তি দিয়ে ২০২২ সালে বাংলাদেশে গম রপ্তানি বন্ধ করেছিল ভারত।
Published By: Kishore GhoshPosted: 09:13 PM Feb 15, 2026Updated: 09:13 PM Feb 15, 2026

বাংলাদেশে বিদায় নিচ্ছে মহম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার। নির্বাচনে জিতে সরকার গঠন করতে চলেছে তারেক রহমানের বিএনপি। এই পরিস্থিতিতে বদল আসছে ভারতের সঙ্গে সম্পর্কেও। বার্তা দিল দিল্লি! দীর্ঘ প্রায় ৪ বছর বন্ধ থাকার পর শনিবার বাংলাদেশে গম রপ্তানির উপর নিষেধাজ্ঞা তুলে নিল ভারত। ১৪ ফেব্রুয়ারি এই সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে।

Advertisement

অভ্যন্তরীণ বাজারে গমের দাম বাড়ার অজুহাতে ২০২২ সালের ১৩ মে বাংলাদেশে গম রপ্তানি বন্ধ করেছিল ভারত। এই বিষয়ে বাংলাদেশের হিলি স্থলবন্দরের আমদানিকারক দিনেশ পোদ্দার জানান, বর্তমানে ইউক্রেন ও রাশিয়া থেকে আমদানি করা গমের দাম ভারতের বাজারের তুলনায় কিছুটা কম। তাই আপাতত ভারতের বাজার থেকে সরাসরি গম আমদানির সম্ভাবনা কম। তবে নতুন গম উঠতে শুরু করলে ভারতের গমের দাম কমে আসবে, তখন দেশের বাজারে কম মূল্যে গম বাজারজাত করা সম্ভব হতে পারে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭ আসনের মধ্যে বিএনপি এককভাবে ২০৯ আসনে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। জোটের শরিকদের আরও ৩টি আসন মিলিয়ে বিএনপি জোটের বর্তমান আসনসংখ্যা ২১২। এর ফলে মসনদ দখল করতে পারেনি কট্টরপন্থী জামাত শিবির। আগামী মঙ্গলবার বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেবেন তারেক রহমান। ওই শপথগ্রহণ অনুষ্ঠানে ভারতের তরফে উপস্থিত থাকবেন লোকসভার স্পিকার ওম বিড়লা এবং বিদেশ সচিব বিক্রম মিসরি। ক্রমে উভয় দেশের সম্পর্ক স্বাভাবিক হবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement