shono
Advertisement
Bangladesh

ইদে অগ্নিগর্ভ বাংলাদেশ, নমাজ শেষেই ভাঙচুর-লুটপাট ফরিদপুরে, হঠাৎ কেন অশান্তি?

স্থানীয় সূত্রে খবর, গ্রামের দুই গোষ্ঠীর মধ্যে বহুদিন ধরেই বিবাদ ছিল। একপক্ষের নেতৃত্বে ছিলেন ইসমাইল মুন্সী (৬৫) এবং অপর পক্ষের নেতৃত্বে ছিলেন কামরুল মিয়া (৪৫)। বৃহস্পতিবার রাতে গ্রামের একটি চায়ের দোকানে কামরুলের সঙ্গে ইসমাইলের পুত্র ফুয়াদের বাগ-বিতণ্ডা শুরু হয়। ক্রমে তা পরিণত হয় হাতাহাতিতে। এরপরই সংঘাত চরমে ওঠে।
Published By: Subhodeep MullickPosted: 08:23 PM Mar 21, 2026Updated: 08:36 PM Mar 21, 2026

ইদে অগ্নিগর্ভ বাংলাদেশ। শনিবার সকালে নমাজের পরই ফরিদপুরের গোপীনাথপুর গ্রামে অশান্তি ছড়িয়ে পড়ে। জানা গিয়েছে, দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরেই গ্রামজুড়ে ভয়াবহ পরিস্থিতিতি তৈরি হয়। চলে ভাঙচুর-লুটপাট। ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৮ জন।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, গ্রামের দুই গোষ্ঠীর মধ্যে বহুদিন ধরেই বিবাদ ছিল। একপক্ষের নেতৃত্বে ছিলেন ইসমাইল মুন্সী (৬৫) এবং অপর পক্ষের নেতৃত্বে ছিলেন কামরুল মিয়া (৪৫)। বৃহস্পতিবার রাতে গ্রামের একটি চায়ের দোকানে কামরুলের সঙ্গে ইসমাইলের পুত্র ফুয়াদের বাগ-বিতণ্ডা শুরু হয়। ক্রমে তা পরিণত হয় হাতাহাতিতে। এরপরই সংঘাত চরমে ওঠে। ধারাল অস্ত্র নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েন দুই গোষ্ঠীর লোকজন। আহত হন বেশ কয়েকজন।

শনিবার ইদের নমাজের পর ফের সংঘর্ষে জড়ায় দু’পক্ষ। সকাল থেকেই দফায় দফায় উত্তপ্ত হয় এলাকা। অভিযোগ, প্রায় ৮ থেকে ১০টি বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে। শুধু তা-ই নয়, অগ্নিসংযোগও করে দেওয়া হয়। চলে অবাধ লুটপাট। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তাদের হস্তক্ষেপেই পরিস্থিতি স্বাভাবিক হয়।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ মিজানুর রহমান বলেন, "আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। বেশ কয়েকটি বাড়িঘরে ভাঙচুর চালানো হয়েছে। পাশাপাশি, লুটপাটের ঘটনাও ঘটেছে। আহত হয়েছেন বেশ কয়েকজন।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement