shono
Advertisement
CAA

চার দশক ধরে বাগদায় বাস! SIR-এ নাম বাদ, সিএএ-তে নাগরিকত্ব পেলেন ২ বাংলাদেশি

এসআইআরের চূড়ান্ত তালিকায় নাম বাদ গিয়েছে। এদিকে নাগরিকত্বের জন্য ভারত সরকারের কাছে তাঁরা আবেদন করেছিলেন। ইমেল এসেছিল তাঁদের কাছে। এবার নাগরিকত্বের সার্টিফিকেটও পেলেন। এবার থেকে তাঁরা ভারতের নাগরিক।
Published By: Suhrid DasPosted: 09:00 PM Mar 20, 2026Updated: 09:00 PM Mar 20, 2026

এসআইআরের চূড়ান্ত তালিকায় নাম বাদ গিয়েছে। এদিকে নাগরিকত্বের জন্য ভারত সরকারের কাছে তাঁরা আবেদন করেছিলেন। ইমেল এসেছিল তাঁদের কাছে। এবার নাগরিকত্বের সার্টিফিকেটও পেলেন। এবার থেকে তাঁরা ভারতের নাগরিক। হাতের নাগরিকত্বের সার্টিফিকেট নিয়ে তাঁরা জানান, এবার ভোটার তালিকায় নাম তুলবেন। ভোট যাতে দিতে পারেন, সেজন্য নির্বাচন কমিশনের কাছে আবেদনও করবেন। সেই কথা দু'জনেই জানিয়েছেন।

Advertisement

উত্তর ২৪ পরগনার বাগদা থানার নাটাবেড়িয়া পাঁচপোতার এলাকার দুই ভাই লক্ষ্মণ ভদ্র ও প্রেমচাঁদ ভদ্র। আদতে বাড়ি বাংলাদেশে হলেও দীর্ঘ সময় ধরে তাঁরা এপাড়ে বসবাস করেন। কিন্তু এদেশের সঠিক পরিচয়পত্র তাঁদের ছিল না বলে অভিযোগ। জানা গিয়েছে, চার দশক আগে বাংলাদেশ থেকে এদেশে এসেছিলেন লক্ষ্মণ ও প্রেমচাঁদ। এরপর আর ফিরে না গিয়ে এপাড়েই বাগদা অঞ্চলে থেকে যান।

দীর্ঘদিন ধরে থাকার কারণে কোনওভাবে পরিচয়পত্রও তৈরি করেছিলেন দু'জনে। সম্প্রতি নাগরিকত্ব আইন চালু হয় দেশে। যারা শরণার্থী হিসেবে এদেশে এসেছিলেন, তাঁরা সিএএ-তে নাগরিকত্বের আবেদন করতে পারবেন। সেই কথা জানানো হয়। এদিকে রাজ্যে ভোটের আবহে এসআইআর প্রক্রিয়া শুরু হয়। এসআইআরের ফর্মফিলাপ করলেও তালিকায় নাম ছিল না। চূড়ান্ত তালিকায় তাঁদের নাম বাদ গিয়েছে বলে দেখা যায়। অন্যদিকে, গত চারমাস আগে ওই দুই ভাই সিএএ-তে নাগরিকত্বের আবেদন করেছিলেন। সেক্ষেত্রে হাসি ফুটেছে দুই ভাইয়ের।

জানা গিয়েছে, ওই আবেদনে সাড়া মিলেছে। দু'জনেই নাগরিকত্বের সার্টিফিকেট পেলেন। সম্প্রতি ওই সার্টিফিকেট তাঁরা পেয়ে খুশি হয়েছেন। প্রসঙ্গত, এসআইআরে বহু মতুয়া উদবাস্তুদের নাম বাদ গিয়েছে। নাগরিকত্ব নিয়ে জোর রাজনীতি চলছে বলে অভিযোগ৷ বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা হয়ে গিয়েছে। তার মধ্যে দুই উদ্বাস্তু পরিবারে সদস্য সিএএতে আবেদন করে নাগরিকত্ব পেলেন। ঘটনা নিয়ে শুরু হয়েছে চর্চা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement