shono
Advertisement
West Bengal Assembly Election

জ্যোতিপ্রিয়কে 'কুরুচিকর' ব্যক্তি আক্রমণ! বিজেপি প্রার্থী দেবদাস মণ্ডলের বিরুদ্ধে থানায় অভিযোগ তৃণমূলের

বৃহস্পতিবার দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করে বিজেপি। তাতে দেখা যায়, হাবড়া কেন্দ্রে দেবদাস মণ্ডলকে প্রার্থী করেছে বিজেপি। প্রার্থী হয়েই এলাকায় এসে জয়ের দাবি করেন তিনি। পাশাপাশি তৃণমূলের হেভিওয়েট প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিককে নিশানা করেন।
Published By: Subhankar PatraPosted: 08:28 PM Mar 20, 2026Updated: 08:53 PM Mar 20, 2026

তৃণমূল প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিককে কুরুচিকর ব্যক্তিগত আক্রমণ! বিজেপি প্রার্থী দেবদাস মণ্ডলের মন্তব্যের পরিপ্রেক্ষিতে তাঁর বিরুদ্ধে শুক্রবার থানায় অভিযোগ দায়ের করল তৃণমূল। যা নিয়ে উত্তপ্ত হাবড়ার রাজনীতি।

Advertisement

বৃহস্পতিবার দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করে বিজেপি। তাতে দেখা যায়, হাবড়া কেন্দ্রে দেবদাস মণ্ডলকে প্রার্থী করেছে বিজেপি। প্রার্থী হয়েই এলাকায় এসে জয়ের দাবি করেন তিনি। পাশাপাশি তৃণমূলের হেভিওয়েট প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিককে নিশানা করে বলেন, “হাবড়ার শুভবুদ্ধিসম্পন্ন মানুষ কোনও চাল চোর, রেশন চোর, গম চোর, বাচ্চাদের মিড-ডে মিল চোরকে সমর্থন করবে না। সদ্য জেল খেটে আসা কাউকে ভোট দেবে না।” এই কুরুচিকর ব্যক্তিগত আক্রমণের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে শাসক শিবির।

রাজনৈতিক মহলের মতে, প্রার্থী ঘোষণার প্রথম দিনেই এই ভাষা ব্যবহার হাবড়ার লড়াইয়ের সুর স্পষ্ট করে দিয়েছে। ইস্যুর বদলে ব্যক্তিগত আক্রমণই প্রধান হাতিয়ার হতে চলেছে তা কার্যত স্পষ্ট বলে মত তাঁদের। অভিযোগ জানানোর পাশাপাশি, বিজেপি প্রার্থীর মন্তব্যের পালটা দিয়েছে তৃণমূল। হাবড়া পুরসভার চেয়ারম্যান নারায়ণচন্দ্র সাহার তোপ, “জ্যোতিপ্রিয় মল্লিক অপরাধী কি না, তা তদন্ত সংস্থা দেখবে। কিন্তু এই ভাষা প্রমাণ করছে বিজেপি প্রার্থী নির্বাচন করতে আসেননি, মস্তানি করতে এসেছেন। হাবড়ার মানুষই জবাব দেবে।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement