shono
Advertisement
Siliguri

প্রশিক্ষণ চলাকালীন মৃত্যু সিভিক ভলান্টিয়ারের, চিকিৎসায় গাফিলতি? উত্তপ্ত ফুলবাড়ির ক্যাম্প

বিনা চিকিৎসায় ওই সিভিক ভলান্টিয়ারের মৃত্যু হয়েছে বলে অভিযোগ, সহকর্মীদের বিক্ষোভে উত্তপ্ত ট্রেনিং ক্যাম্প।
Published By: Sucheta SenguptaPosted: 11:12 AM Feb 09, 2026Updated: 12:44 PM Feb 09, 2026

প্রশিক্ষণ চলাকালীন শিলিগুড়ির (Siliguri) ফুলবাড়ি ক্যাম্পে মৃত্যু হল এক সিভিক ভলান্টিয়ারের। আর এই ঘটনা ঘিরে রীতিমতো রণক্ষেত্রের চেহারা ক্যাম্পে। ট্রেনিং নিতে আসা বাকি সিভিক ভলান্টিয়াররা ক্যাম্পে বিক্ষোভ দেখান। তাঁদের অভিযোগ, ওই ব্যক্তি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। কিন্তু সময়মতো চিকিৎসার ব্যবস্থা করা হয়নি। বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছে বলে অভিযোগ তুলে তাঁদের এই বিক্ষোভ। এর জেরে প্রশিক্ষণের কাজ বাধাপ্রাপ্ত হয়েছে বলে খবর।

Advertisement

মৃত সিভিক ভলান্টিয়ার পঙ্কজ বর্মন। নিজস্ব ছবি

জানা গিয়েছে, ফুলবাড়ির ১২ নং ব্যাটেলিয়ানের ট্রেনিং ক্যাম্পে প্রশিক্ষণ নিয়ে এসেছিলেন কোচবিহারের মাথাভাঙা থানার কর্মরত সিভিক ভলান্টিয়ার পঙ্কজ বর্মন। ৬ দিন প্রশিক্ষণ হওয়ার কথা ছিল। রবিবার রাতে আচমকাই বুকে ব্যথা হয় পঙ্কজের। সহকর্মীরা টের পান, তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন। সেসময় ক্যাম্পের দায়িত্বে থাকা সেন্ট্রিকে পঙ্কজের অসুস্থতার কথা জানিয়ে দ্রুত চিকিৎসা করানোর কথা বলেন তাঁরা। রাতেই মৃত্যু হয় পঙ্কজ বর্মনের।

ফুলবাড়ির ১২ নং ব্যাটেলিয়ানের ট্রেনিং ক্যাম্পে প্রশিক্ষণ নিয়ে এসেছিলেন কোচবিহারের মাথাভাঙা থানার কর্মরত সিভিক ভলান্টিয়ার পঙ্কজ বর্মন। ৬ দিন প্রশিক্ষণ হওয়ার কথা ছিল। রবিবার রাতে আচমকাই বুকে ব্যথা হয় পঙ্কজের। সহকর্মীরা টের পান, তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন।

এরপরই ক্যাম্পে বিক্ষোভ দেখাতে শুরু করেন ট্রেনিংয়ে আসা অন্যান্য সিভিক ভলান্টিয়াররা। তাঁদের অভিযোগ, পঙ্কজের অসুস্থতার কথা উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালেও দ্রুত চিকিৎসার কোনও ব্যবস্থা করা হয়নি। যথাসময়ে চিকিৎসা না পাওয়ায় তাঁর মৃত্যু হয়েছে। সোমবার সকালেও পুলিশ ক্যাম্পের ভিতরে বিক্ষোভ চলছে। এনিয়ে পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত। ট্রেনিং ক্যাম্পের মধ্যে এভাবে সিভিক ভলান্টিয়ারের মৃত্যুতে যথাযথ তদন্তের দাবি তুলছেন বিক্ষোভকারীরা। এই অবস্থায় প্রশিক্ষণ ব্যাহত হয়েছে বলে খবর। বিক্ষোভ সামলাতে মরিয়া কর্তৃপক্ষ। তবে প্রশ্ন উঠছে, ট্রেনিং ক্যাম্পের ভিতর কি চিকিৎসার ব্যবস্থা ছিল না? নাকি সময়মতো চিকিৎসা হয়নি? পঙ্কজ বর্মনের মৃত্যুর ঘটনায় এসব প্রশ্নের উত্তর খুঁজে কিনারা করতে তৎপর পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement