shono
Advertisement

ষাঁড়ের উপর অধিষ্ঠ দেবতা, উদ্ধার হওয়া প্রাচীন মূর্তি ঘিরে চাঞ্চল্য বাঁকুড়ায়

পুরাতত্ত্ববিদ ও স্থানীয়দের অনুমান, ইতিহাসের নির্দশন এই মূর্তিটি শিবের। The post ষাঁড়ের উপর অধিষ্ঠ দেবতা, উদ্ধার হওয়া প্রাচীন মূর্তি ঘিরে চাঞ্চল্য বাঁকুড়ায় appeared first on Sangbad Pratidin.
Posted: 06:26 PM Mar 06, 2019Updated: 02:32 PM Mar 07, 2019

টিটুন মল্লিক, বাঁকুড়া: মাটির নিচ থেকে প্রাচীন মূর্তি উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে বাঁকুড়া জেলার জয়পুরে। কয়েকদিন আগে ওই এলাকায় মাটির নিচ থেকে মূর্তিটি উদ্ধার হয়। ইতিমধ্যেই উদ্ধার হওয়া মূর্তিটি নিয়ে উত্তেজনা ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। তাদের অনুমান, মূর্তিটি শিবের।   

Advertisement

[রাজ্যের দুই প্রান্তে শুটআউট, কান্দিতে গুলিবিদ্ধ হয়ে মৃত তৃণমূল কর্মী]

সোমবার সকালে বাঁকুড়ার জয়পুর এলাকায় নিজের জমিতে আল কাটছিলেন এলাকারই এক কৃষক। জানা গিয়েছে, সেই সময় মাটির নিচে শক্ত কিছু বস্তু তাঁর কোদালে আটকায়। এরপরই মাটির নিচ থেকে একটি মূর্তি  উদ্ধার হয়। জানা গিয়েছে, মূর্তিটি মাকড়া পাথরের তৈরি, উচ্চতা প্রায় চারফুট। মূর্তিটির উপরের অংশ ভাঙা, নিচের অংশে ষাঁড়ের উপরে বসে রয়েছেন এক দেবতা। স্থানীয় লোক ও গবেষকদের অনুমান, কয়েকশো বছরের প্রাচীন এই মূর্তিটি শিবের। মূর্তি উদ্ধারের বিষয়টি প্রকাশ্যে আসার পরই সেটিকে দেখতে ভিড় জমান স্থানীয়রা। প্রশাসনের তরফে জানানো হয়েছে, উদ্ধার হওয়া মূর্তিটিকে প্রত্নতত্ত্ব বিভাগের হাতে তুলে দেওয়া হবে।

[লোকসভার ভুয়ো প্রার্থীতালিকা নিয়ে অস্বস্তিতে বিজেপি]

বিভিন্ন পুরাতত্ত্ববিদদের কথায়, বাঁকুড়ার জয়পুর ব্লক প্রাচীন ধ্বংসস্তূপের আঁতুড়ঘর।  খ্রিস্টপূর্ব দ্বাদশ থেকে ষোড়শ শতক পর্যন্ত সংস্কৃতির ছাপ রয়েছে ওই এলাকায়। বিভিন্ন সময় একাধিক মূর্তি উদ্ধারে বারবার তার প্রমাণ মিলেছে। উদ্ধার হওয়া প্রাচীন মূর্তি, পুঁথি, মূদ্রা থেকে নানা অজানা কাহিনিও প্রকাশ্যে এসেছে। প্রাচীনকালের সেই সকল সামগ্রী সভ্যতার হারিয়ে যাওয়া অতীত, ঐতিহ্য ও প্রাচীন ঘটনাবলীর গুরুত্ব কয়েক হাজার গুণ বাড়িয়ে দেয়, এমনটাই দাবি পুরাতত্ত্ববিদদের। বিষ্ণুপুরের পুরাতত্ববিদ চিত্তরঞ্জন দাশগুপ্ত বলছেন, বাঁকুড়ার শুশুনিয়া হল প্রথম, মধ্য ও শেষ লৌহযুগের জন্মস্থান। জানা গিয়েছে, বিষ্ণুপুরের আগে জয়পুরে মল্লরাজাদের রাজত্ব ছিল। পরে মল্লরাজারা জয়পুর ছেড়ে বিষ্ণুপুরে রাজধানী স্থানান্তরিত করেন। সেইসূত্র ধরেই মল্লরাজাদের নানান ইতিহাস মাটির নিচে চাপা পড়ে আছে। উদ্ধার হওয়া মূর্তি সেই রকমই কোনও ইতিহাসের সাক্ষী, দাবি তাঁদের। তবে স্থানীয় ও পুরাতত্ত্ববিদদের অনুমান, মূর্তিটি শিবের।

The post ষাঁড়ের উপর অধিষ্ঠ দেবতা, উদ্ধার হওয়া প্রাচীন মূর্তি ঘিরে চাঞ্চল্য বাঁকুড়ায় appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement