shono
Advertisement
Abhishek Banerjee

'বাড়ির প্রাইভেসি নষ্ট করছেন', অভিষেকের আপ্তসহায়কের খোঁজ করতেই খেপে লাল শাশুড়ি!

সুমিত রায়ের খোঁজে শনিবার সকালে অভিষেকের বাড়িতেও তল্লাশি চালিয়েছিল পুলিশ। কিন্তু এই মুহূর্তে ফেরার তিনি।
Published By: Sucheta SenguptaPosted: 06:18 PM Jun 13, 2026Updated: 07:45 PM Jun 13, 2026

ভোটে প্রার্থী করার বিনিময়ে মোটা অঙ্কের তোলা আদায়, জমি দখল-সহ একাধিক অভিযোগে এই মুহূর্তে পুলিশের স্ক্যানারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়। শনিবার ভোররাতে তাঁর খোঁজে অভিষেকের কালীঘাটের বাড়িতেও তল্লাশি চালিয়েছিল শালবনি থানার পুলিশ। কিন্তু পুরোপুরি ফেরার তিনি। সুমিতের খোঁজে হুগলির শ্রীরামপুরে তাঁর শ্বশুরবাড়িতে গেলে রীতিমতো ঘাড়ধাক্কা খেতে হয় সাংবাদিকদের। তাঁর শাশুড়ি মন্তব্য করেন, 'বাড়ির প্রাইভেসি নষ্ট করছেন'। এই 'বলে সাংবাদিকদের মুখের উপর জানলা বন্ধ করে দেন তিনি। এও জানান, গত কয়েকদিন ধরে সুমিত শ্বশুরবাড়ি আসেননি।

Advertisement

সুমিত এই মুহূর্তে কোথায়? সাংবাদিকদের এই প্রশ্ন শুনে রীতিমতো তেলেবেগুনে জ্বলে ওঠেন তাঁর শাশুড়ি। ক্ষোভের সঙ্গে জবাব দেন, ''আপনারা খুঁজে দেখুন, ও কোথায়। আপনাদের পুলিশ, আপনাদের প্রশাসন, আপনাদের সাম্রাজ্য! এখানে কোনও রাজনীতি হয় না। আমাদের বাড়ির প্রাইভেসি নষ্ট করছেন। জানলা দিয়ে ক্যামেরা পর্যন্ত ঢুকিয়ে দিচ্ছেন! যা বলেছি, অনেক ভালোভাবে বলেছি। আর কিছু বলব না।''

শ্রীরামপুরের বিবেকানন্দ সরনির এই বাড়িই সুমিতের শ্বশুরবাড়ি। নিজস্ব ছবি

মেদিনীপুরের পরাজিত তৃণমূল প্রার্থী সুজয় হাজরা পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর সুমিত রায়ের বিরুদ্ধে অভিযোগ তোলেন যে ভোটে টিকিট পাইয়ে দেওয়ার নামে মোটা অঙ্কের টাকা আদায় করেছেন। সেই অভিযোগের ভিত্তিতেই শনিবার ভোরে মোবাইলের টাওয়ার লোকেশন ধরে তাঁর খোঁজে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে তল্লাশি চালিয়েছিল পুলিশ। কিন্তু খোঁজ মেলেনি। সেই খোঁজ নিতেই এদিন সাংবাদিকরা পৌঁছে যান শ্রীরামপুরে। কাজ করতে গিয়ে রীতিমতো ঘাড়ধাক্কা খেতে হয় তাঁদের। 

সাংবাদিকদের প্রশ্ন শুনে রণমূর্তি সুমিতের শাশুড়ির। নিজস্ব ছবি

সুমিত এই মুহূর্তে কোথায়? সাংবাদিকদের এই প্রশ্ন শুনে রীতিমতো তেলেবেগুনে জ্বলে ওঠেন তাঁর শাশুড়ি। ক্ষোভের সঙ্গে জবাব দেন, ''আপনারা খুঁজে দেখুন, ও কোথায়। আপনাদের পুলিশ, আপনাদের প্রশাসন, আপনাদের সাম্রাজ্য! এখানে কোনও রাজনীতি হয় না। আমাদের বাড়ির প্রাইভেসি নষ্ট করছেন। জানলা দিয়ে ক্যামেরা পর্যন্ত ঢুকিয়ে দিচ্ছেন! যা বলেছি, অনেক ভালোভাবে বলেছি। আর কিছু বলব না।'' এই 'বলে তিনি চলে যান। এরপরই বাড়ির আরেক মহিলা এসে সাংবাদিকদের মুখের উপর সজোরে জানলার বন্ধ করে দেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement