shono
Advertisement
TMC

নথি জাল-সহ তোলা আদায়! সিঙ্গুর আন্দোলনের নেতা তৃণমূলের মানিক দাস গ্রেপ্তার

এবার পুলিশের হাতে গ্রেপ্তার সিঙ্গুর কৃষি আন্দোলনের অন্যতম নেতা মানিক দাস। তিনি রাজ্যের প্রাক্তন মন্ত্রী বেচারাম মান্না 'ঘনিষ্ঠ' বলেই স্থানীয় সূত্রে জানা গিয়েছে। মানিক দাসের বিরুদ্ধে প্রতারণা, নথি জাল-সহ একাধিক অভিযোগ রয়েছে। শুধু তাই নয়, চাকরি দেওয়ার নাম করে টাকা তোলার অভিযোগও আছে তাঁর বিরুদ্ধে।
Published By: Suhrid DasPosted: 02:59 PM Jun 14, 2026Updated: 02:59 PM Jun 14, 2026

এবার পুলিশের হাতে গ্রেপ্তার সিঙ্গুর কৃষি আন্দোলনের অন্যতম নেতা মানিক দাস। তিনি রাজ্যের প্রাক্তন মন্ত্রী বেচারাম মান্না 'ঘনিষ্ঠ' বলেই স্থানীয় সূত্রে জানা গিয়েছে। মানিক দাসের বিরুদ্ধে প্রতারণা, নথি জাল-সহ একাধিক অভিযোগ রয়েছে। শুধু তাই নয়, চাকরি দেওয়ার নাম করে টাকা তোলার অভিযোগও আছে তাঁর বিরুদ্ধে। গ্রেপ্তারির ঘটনায় এলাকায় শোরগোল ছড়িয়েছে। দুর্নীতি-সহ অন্যান্য ইস্যুতে কাউকে ছাড়া হবে না, জিরো টলারেন্স নীতি রয়েছে রাজ্যের নতুন বিজেপি সরকারের। পালাবদলের পরে একের পর এক তৃণমূল নেতা-প্রাক্তন মন্ত্রী-বিধায়করা গ্রেপ্তার হচ্ছেন একাধিক অভিযোগে। এবার সেই দুর্নীতি ইস্যুতেই গ্রেপ্তার বেচারাম মান্না ঘনিষ্ঠ মানিক দাস।

Advertisement

সিঙ্গুর থানার পুলিশ ওই তৃণমূল নেতাকে গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০১৪ সালের একটি মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে প্রতারণা, নথি জাল করা, সেই নথিকে আসল হিসেবে ব্যবহার করার অভিযোগ রয়েছে। শুধু তাই নয়, সাধারণ মানুষকে ভয় দেখানোর অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। জানা গিয়েছে, তৃণমূল আমলে মানিক দাস সিঙ্গুর এলাকায় যথেষ্ঠ প্রভাবশালী ছিলেন। তৃণমূল কংগ্রেসের ক্ষমতায় আসার অন্যতম ছিল সিঙ্গুর আন্দোলন। সেই আন্দোলনের অন্যতম নেতা ছিলেন মানিক।

বাম সরকারের পতনের পর রাজ্যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসে। এলাকায় প্রভাব বাড়তে থাকে মানিকের। হুগলি জেলা পরিষদের তিনবারের নির্বাচিত সদস্য ও জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ ছিলেন। বর্তমানে তিনি সিঙ্গুর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি। রাজ্যের সেইসময়ের মন্ত্রী বেচারাম মান্নার ঘনিষ্ঠ বলেও তিনি পরিচিত। চন্দননগর আদালত আগেই তাঁর বিরুদ্ধে অনেক আগেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল। সরকার বদল হতে এবার তাঁকে গ্রেপ্তার করল পুলিশ। এদিনই তাঁকে আদালতে তোলা হয়েছে বলে খবর।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement