shono
Advertisement
Howrah

হাওড়ায় তৃণমূল নেতার অর্ধেক মাথা মুড়িয়ে, জুতোর মালা পরিয়ে পাড়া ঘোরালেন এলাকাবাসীরা

তৃণমূল নেতার বিরুদ্ধে ভূরি ভূরি দুর্নীতির অভিযোগ। ক্ষোভ ফুঁসছেন এলাকার বাসিন্দারাই। বিস্ফোরণ স্বরূপ চরম শাস্তির ব্যবস্থা নিজের হাতেই তুলে নিলেন তাঁরা।
Published By: Arpita MondalPosted: 01:38 PM Jun 07, 2026Updated: 01:38 PM Jun 07, 2026

পরনে জামা নেই। হাঁটু পর্যন্ত গোটানো লুঙ্গি। মাথা থেকে খাবলে খাবলে চেঁচে ফেলা হয়েছে চুল। গলায় জুতোর মালা পরিয়ে কোমরে দড়ি বেঁধে হিড়হিড় করে টেনে নিয়ে যাচ্ছে এক ব্যক্তিকে। তিনি হাওড়ার দাপুটে তৃণমূল নেতা। যাঁর বিরুদ্ধে ভূরি ভূরি দুর্নীতির অভিযোগ। ক্ষোভ ফুঁসছেন এলাকার বাসিন্দারাই। বিস্ফোরণ স্বরূপ চরম শাস্তির ব্যবস্থা নিজের হাতেই তুলে নিলেন তাঁরা।

Advertisement

দিনের পর দিন লাগামছাড়া দুর্নীতি। হাওড়ায় তৃণমূলের দাপুটে নেতাকে শাস্তি দিলেন এলাকার বাসিন্দারাই। মাথা অর্ধেক মুড়িয়ে, জুতোর মালা পরিয়ে এলাকায় ঘোরালেন ক্ষুব্ধ জনতা। শ্যামপুরের আমড়দহ গ্রাম পঞ্চায়েতের দাপুটে তৃণমূল নেতা সন্ন্যাসী মান্নার বাড়ি থেকে জব কার্ড, আধার কার্ড, ব্যাংকের পাস বই উদ্ধার হয়েছে। এর জেরেই জনরোষ উপচে পড়ে তৃনমুল নেতার উপর। । তৃণমূল নেতার মাথা অর্ধেক ন্যাঁড়া করেন তাঁরা। জুতোর মালা পরিয়ে কোমরে দড়ি বেঁধে গ্রামের রাস্তায় ঘোরানো হয় তাঁকে। সেই ছবি মুহূর্তে ভাইরাল হয়ে যায সোশাল মিডিয়ায়।

গ্রামবাসীদের অভিযোগ, '১০০ দিনের কাজের নামে দিনের পর দিন গরিব মানুষের থেকে কাটমানি নিত ওই নেতা। আবাস যোজনার জন্য বরাদ্দ টাকা থেকেও মোটা টাকা ঘুষ নেওয়ার অভিযোগ তাঁর বিরুদ্ধে। এই অভিযোগেই এলাকার বাসিন্দারা রবিবার সকালে সন্ন্যাসী মান্নার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখায়। অভিযুক্ত তৃণমূল নেতার দাবি, কয়েকজনের থেকে এলাকার উন্নয়নের জন্য কিছু টাকা নিয়েছিলেন। তবে তিনি তা ফেরত দিয়ে দেবেন বলেও জানান। অভিযুক্ত নেতাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement