shono
Advertisement
Weather Update

শেষ মাঘে শীতের কামব্যাক! সপ্তাহান্তে পারদ পতনের সম্ভাবনার কথা শোনাল হাওয়া অফিস

শনি-রবিবার শীতের আমেজ দক্ষিণবঙ্গে, কেমন থাকবে কলকাতার আবহাওয়া?
Published By: Sucheta SenguptaPosted: 09:47 AM Feb 06, 2026Updated: 12:28 PM Feb 06, 2026

কথায় আছে, 'মাঘের শীত বাঘের গায়ে।' আপাতত ঠান্ডায় ব্যাঘ্রকুল তত ব্যাকুল না হলেও, শীতের কামব্যাক তো বটেই! মাঝে যেমন তাপমাত্রার পারদ চড়ছিল, মনে হচ্ছিল, মাঘ শেষের আগেই বুঝি বঙ্গ থেকে বিদায় নেবে শীত। কিন্তু এ কী? সরস্বতী পুজোর পরও দিব্যি জ্যাকেট, টুপি, মাফলার গায়ে রাখতে হচ্ছে! বোঝা যাচ্ছে, মাঘের শেষবেলায় শীতল আমেজ বহাল থাকবে। হাওয়া অফিসের পূর্বাভাসও তেমনই। সপ্তাহান্তে আরও নামবে তাপমাত্রার পারদ। ১৪ ডিগ্রি সেলসিয়াস বা তার আশপাশে থাকবে উষ্ণতা। ঘন কুয়াশা না থাকায় ভোর ও রাতের দিকে শীতের অনুভূতি ভালোই টের পাওয়া যাবে।

Advertisement

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, উত্তর-পূর্ব ইরান ও সংলগ্ন আফগানিস্তান এলাকায় একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে। এছাড়া আগামী রবিবার, ৮ ফেব্রুয়ারি আরও একটি ঝঞ্ঝা আসতে চলেছে। উত্তর-পূর্ব অসমে ঘূর্ণাবর্ত রয়েছে। দক্ষিণ-পূর্ব আরব সাগর সংলগ্ন এলাকায় অবস্থান করছে। লাক্ষাদ্বীপ এবং কেরল উপকূলের মাঝে এর অবস্থান। এসবের প্রভাবে দক্ষিণবঙ্গে ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা কমতে পারে। সপ্তাহান্ত অর্থাৎ শনি ও রবিবার জমিয়ে শীতের আমেজ উপভোগ করতে পারবেন বঙ্গবাসী। ঘন কুয়াশার সতর্কতা আপাতত আর নেই। দক্ষিণবঙ্গে আগামী দু'দিন কুয়াশার সম্ভাবনা সামান্য বেশি থাকবে পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলায়।

মাঘের শেষবেলায় শীতল আমেজ বহাল থাকবে। হাওয়া অফিসের পূর্বাভাসও তেমনই। সপ্তাহান্তে আরও নামবে তাপমাত্রার পারদ। ১৪ ডিগ্রি সেলসিয়াস বা তার আশপাশে থাকবে উষ্ণতা। ঘন কুয়াশা না থাকায় ভোর ও রাতের দিকে শীতের অনুভূতি ভালোই টের পাওয়া যাবে।

জানা যাচ্ছে, রবিবার পর্যন্ত কলকাতায় ১৪ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে তাপমাত্রা। উপকূলের ও সংলগ্ন জেলাগুলিতে তাপমাত্রা ১৩ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। পশ্চিমের জেলার তাপমাত্রা ১০ ডিগ্রির কাছাকাছি নেমে যেতে পারে। ১১ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে পশ্চিমের বেশিরভাগ জেলার তাপমাত্রা। কলকাতায় পরিষ্কার আকাশ, সকালে হালকা শিশির পতনের সম্ভাবনা। আগামী সাতদিন শুষ্ক শীতের হাওয়া। আগামী সপ্তাহে ফের উর্ধ্বমুখী তাপমাত্রা। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৭ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.১ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৪২ থেকে ৮৯ শতাংশ।

রবিবার পর্যন্ত কলকাতায় ১৪ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে তাপমাত্রা। উপকূলের ও সংলগ্ন জেলাগুলিতে তাপমাত্রা ১৩ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। পশ্চিমের জেলার তাপমাত্রা ১০ ডিগ্রির কাছাকাছি নেমে যেতে পারে। ১১ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে পশ্চিমের বেশিরভাগ জেলার তাপমাত্রা।

উত্তরবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রার কোনও হেরফের নেই আগামী চার-পাঁচ দিন। একই রকম আবহাওয়া থাকবে। রবিবার পর্যন্ত দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় ৫ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গের উপরের দিকে কালিম্পং-সহ সমতলের জেলাতে ১০ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকবে। মালদহ-সহ নিচের দিকের জেলাতে ১৩ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement