প্রার্থী তালিকা প্রকাশ পিছোলেন আইএসএফের প্রতিষ্ঠাতা-সদস্য তথা ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকি (Naushad Siddiqui)। কারণ সেই বামেদের সঙ্গে আসন রফা নিয়ে জট! দীর্ঘদিন ধরেই বামফ্রন্টের সঙ্গে জোট বাঁধার ইচ্ছেপ্রকাশ করেছেন নওশাদ। একাধিকবার ছুটে গিয়েছেন আলিমুদ্দিনে। জোট নিশ্চিত হলেও কয়েকটি আসন নিয়ে জটিলতা তৈরি হয়। এরই মাধে সোমবার প্রার্থী তালিকা প্রকাশের কথা ছিল আইএসফের। কিন্তু নওশাদ জানালেন, এই শেষমুহূর্তে একদিন সময় চেয়েছে বামেরা। সেই কারণেই আজ নয়, আগামিকাল তালিকা প্রকাশ করবেন তিনি।
ছাব্বিশে ‘শূন্য’ তকমা মুছতে একেবারে বদ্ধপরিকর সিপিআইএম! আর তাই বঙ্গ বিধানসভা নির্বাচনে (Assembly Elections 2026) আইএসএফের সঙ্গেই জোট করে ময়দানে নামবেন বলে ঠিক করেছিলেন আলিমুদ্দিন স্ট্রিটের ম্যানেজাররা। জোট হচ্ছে, ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু (Biman Bose) এবং মহম্মদ সেলিমের (Md Salim) সঙ্গে একাধিক বৈঠকের পর জানিয়েছিলেন নওশাদ সিদ্দিকি (Naushad Siddiqui)। ছাব্বিশের নির্বাচনে (Bengal Election 2026) ২৯টি আসন নওশাদ সিদ্দিকির দলকে ছাড়বে বামেরা, তা আগেই জানা গিয়েছিল। তবে চারটি আসন নিয়ে দর কষাকষি চলছিল। এই পরিস্থিতিতে সোমবার ফুরফুরা শরিফ থেকে প্রার্থী তালিকা প্রকাশ করার কথা ছিল নওশাদের।
নওশাদ জানান, রবিবার বামেদের তরফে বার্তা পাঠিয়ে তাঁর কাছে ১ দিন সময় চাওয়া হয়েছে। তাই আজ তিনি প্রার্থী তালিকা প্রকাশ করছেন না। বিধায়কের কথায়, "সাত মাস বামেদের সঙ্গে জোট নিয়ে আলোচনা চলেছে। আজ একদিন অপেক্ষা করলাম। প্রার্থী তালিকা আজ ঘোষণা করলাম না।"
এদিন নওশাদ জানান, রবিবার বামেদের তরফে বার্তা পাঠিয়ে তাঁর কাছে ১ দিন সময় চাওয়া হয়েছে। তাই আজ তিনি প্রার্থী তালিকা প্রকাশ করছেন না। বিধায়কের কথায়, "সাত মাস বামেদের সঙ্গে জোট নিয়ে আলোচনা চলেছে। আজ একদিন অপেক্ষা করলাম। প্রার্থী তালিকা আজ ঘোষণা করলাম না।" এদিনের সাংবাদিক বৈঠকে ওঠে আরাবুল ইসলাম প্রসঙ্গ। তাতে নওশাদ সাফ জানালেন, তিনি সব পদ ও দল ছেড়ে আইএসএফে যোগ দিয়েছেন। ফলে এটা নিয়ে কথা বলার কিছু থাকতে পারে না। উল্লেখ্য, এখন পর্যন্ত জানা যাচ্ছে, খানাকুল, হরিপাল, মোথাবাড়ি, সুজাপুর, সামশেরগঞ্জ, রঘুনাথগঞ্জ, হরিহরপাড়া, নাকাশিপাড়া, অশোকনগর, মধ্যমগ্রাম, আলমডাঙা, দেগঙ্গা, হাড়োয়া, মিনাখাঁ, বসিরহাট উত্তর, বাদুড়িয়া, বাসন্তী, কুলপি, মল্লিকবাজার, ক্যানিং পূর্ব ও ক্যানিং পশ্চিম, মগরাহাট, ভাঙড়, উলুবেড়িয়া পূর্ব ও জগৎবল্লভপুর, মহিষাদল, শালবনি, বারাবনি ও বোলপুর – এই কেন্দ্রগুলিতে প্রার্থী দেবে আইএসএফ।
