shono
Advertisement
Staff Selection Commission

স্টাফ সিলেকশন কমিশনে ৩ হাজারের বেশি শূন্যপদে চাকরির সুযোগ, আবেদন করুন আজই

আবেদনের ন্যূনতম যোগ্যতা কী, পদ্ধতি কী, শেষ তারিখই বা কবে?
Published By: Tiyasha SarkarPosted: 08:12 PM May 03, 2026Updated: 08:12 PM May 03, 2026

আপনি স্নাতক বা স্নাতকোত্তর পাশ? সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন? তাহলে আপনার জন্য রয়েছে দারুণ সুখবর। তিন হাজারের বেশি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল স্টাফ সিলেকশন কমিশন। আবেদনের ন্যূনতম যোগ্যতা কী, পদ্ধতি কী, শেষ তারিখই বা কবে? যাবতীয় খুঁটিনাটি তথ্য জেনে আবেদন করে ফেলুন এখনই।

Advertisement

স্টাফ সিলেকশন কমিশন

মোট শূন্যপদ- ৩,০০৩

পদের নাম

১. টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট
২. ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট
৩. ইঞ্জিনিয়ার


আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। কোন পদের জন্য আবেদন করছেন তার উপর নির্ভর করছে যোগ্যতা।

আবেদনের পদ্ধতি- আবেদন করতে হবে অনলাইনে। তারজন্য চলে যান স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে। প্রথমে মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর লগ ইন করলে পাবেন অ্যাপ্লাই অপশন। সেখানে পাবেন 'Phase-XIV/2026/Selection Posts Examination' অপশন। এরপর পোস্ট কোড অনুযায়ী আবেদন করুন। আপলোড করুন লাইভ ছবি। সব শেষে জমা দিন আবেদন মূল্য।

আবেদন মূল্য- সাধারণপ্রার্থীদের জমা দিতে হবে ১০০ টাকা। তফশিলি জাতি, উপজাতীর প্রার্থীদের আবেদন মূল্য লাগবে না।

আবেদনের শেষ তারিখ- ৫ মে, ২০২৬।


আবেদনের আগে অবশ্যই স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দেখে নেবেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement