shono
Advertisement
CM Vijay

মিলে গেল বিজয়ের 'গোট' ছবির ভবিষ্যদ্বাণী, মুখ্যমন্ত্রীকে অভিনব নম্বর প্লেট উপহার পরিচালকের

তামিলের কুরসিতে থলপতি বিজয়। 'গোট' সিনেমার ভবিষ্যদ্বাণী মিলতেই সটান 'মেগাস্টার মুখ্যমন্ত্রী'র বাড়িতে হাজির পরিচালক। তারপর?
Published By: Sandipta BhanjaPosted: 08:46 PM May 18, 2026Updated: 08:46 PM May 18, 2026

ছাব্বিশের বিধানসভা ভোটের পর তামিলভূমের কুরসিতে যে থলপতি বিজয়ই রাজত্ব করতে চলেছেন, বছর দুয়েক আগেই ভবিষ্যদ্বাণী করেছিল 'মেগাস্টার মুখ্যমন্ত্রী'র এক সিনেমা। ছবির সেই দৃশ্যই যেন বাস্তবে অক্ষরে অক্ষরে ফলে গেল। বিজয় মুখ্যমন্ত্রী হিসেবে তামিলনাড়ুর মসনদে বসতেই ওই সুপারহিট ছবির পরিচালক অভিনব উপহার নিয়ে হাজির তাঁর বাড়িতে।

Advertisement

গত ১০মে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন জোসেফ বিজয় চন্দ্রশেখর ওরফে থলপতি বিজয়। আর সেই প্রেক্ষিতেই সতীর্থ ‘জন নায়াগন’কে নিয়ে বর্তমানে তামিলভূমের সিনেইন্ডাস্ট্রিতে গর্বের অন্ত নেই। কমল হাসান, রামচরণ, বিজয় দেবেরাকোন্দ্রা থেকে আল্লু অর্জুন-সহ একাধিক তারকা ‘মুখ্যমন্ত্রী’ থলপতিকে শুভেচ্ছা জানিয়েছেন। এবার দ্রাবিড়ভূমে বিজয়ের ঐতিহাসিক রাজনৈতিক ইনিংসে খুশি হয়ে তাঁকে অভিনব নম্বর প্লেট উপহার দিলেন 'গোট' সিনেমার পরিচালক ভেঙ্কট প্রভু। উল্লেখ্য, প্রাক্তন শাসকদল ডিএমকে, এডিএমকে-কে ব্যালটযুদ্ধে ধরাশায়ী করে তামিলনাড়ুর ছাব্বিশের বিধানসভায় বিপুল ভোটে থলপতি জিততেই 'গোট' সিনেমার সংশ্লিষ্ট দৃশ্যের ছবি-ভিডিওয়ে ছয়লাপ হয়ে গিয়েছিল নেটভুবন। কী এমন দেখানো হয় ওই দৃশ্যে, যা নিয়ে বছর দুয়েক বাদে বিজয় তামিলভূমের মসনদে বসার পর এত হইচই?

২০২৪ সালে ভেঙ্কট প্রভু পরিচালিত 'দ্য গ্রেটেস্ট অফ অল টাইম' সিনেমায় আসলে বিজয়ের গাড়ির নম্বর প্লেটে লেখা ছিল- TN07CM2026। খুব সূক্ষ্মভাবে দেখলে ২০২৬ সালের ভোটে এই সংখ্যাতত্ত্বই যেন থলপতির ভাগ্যচক্র ঘুরিয়ে দিল! অনুরাগীমহলের মত, 'ওই দৃশ্যটিই তামিলনাড়ুর রাজনীতিতে বিজয়ের উত্থানের পূর্বাভাস দিয়েছিল।'

'দ্য গ্রেটেস্ট অফ অল টাইম' সিনেমার দৃশ্যে বিজয়ের গাড়ির নম্বর প্লেট।

২০২৪ সালে ভেঙ্কট প্রভু পরিচালিত 'দ্য গ্রেটেস্ট অফ অল টাইম' সিনেমায় আসলে বিজয়ের গাড়ির নম্বর প্লেটে লেখা ছিল- TN07CM2026। খুব সূক্ষ্মভাবে দেখলে ২০২৬ সালের ভোটে এই সংখ্যাতত্ত্বই যেন থলপতির ভাগ্যচক্র ঘুরিয়ে দিল! অনুরাগীমহলের মত, 'ওই দৃশ্যটিই তামিলনাড়ুর রাজনীতিতে বিজয়ের উত্থানের পূর্বাভাস দিয়েছিল।' এবার সেই মর্মেই পরিচালক ওই একই সংখ্যার নম্বর প্লেট উপহার দিলেন প্রিয় থলপতিকে। সদ্য সুপারস্টার থেকে মুখ্যমন্ত্রী হিসেবে সফর শুরু করা বিজয়কে নিয়ে আবেগপ্রবণ ভেঙ্কট প্রভু। সোশাল পাড়ায় সেই ক্যামেরাবন্দি মুহূর্ত ভাগ করে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি। পরিচালকের মন্তব্য, "ইতিহাস রচিত হল। একটা ভাবনা থেকে স্বপ্ন, আর সেখান থেকে আজকের এইমুহূর্ত। আজ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী থলপতি বিজয়ের সঙ্গে দেখা করতে পেরে এবং 'গোট'-এর ফলক তাঁর হাতে তুলে দিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। এটা তো সবে শুরু...।" তাহলে কি মুখ্যমন্ত্রী বিজয়কে নিয়ে 'GOAT' সিক্যুয়েলের ইঙ্গিত দিলেন পরিচালক ভেঙ্কট প্রভু?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement