shono
Advertisement
Samantha Ruth Prabhu Pregnancy

ছাব্বিশের ডিসেম্বরেই মা হচ্ছেন সামান্থা! জল্পনার মাঝে মুখ খুলল তারকা দম্পতির ঘনিষ্ঠমহল

মা হতে চলেছেন সামান্থা রুথ প্রভু! বডি হাগিং সাদা টি-শার্টে উঁকি মারছে বেবি বাম্প! সোশাল মিডিয়ায় দাবানলের গতিতে ছড়িয়ে পড়তেই মুখ খুললেন কে?
Published By: Kasturi KunduPosted: 05:35 PM Jun 23, 2026Updated: 06:43 PM Jun 23, 2026

একুশ সালের অক্টোবরে নাগা চৈতন্যর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় দক্ষিণী সুন্দরী সামান্থা রুথ প্রভুর। এরপর‘ফ্যামিলি ম্যান’পরিচালক রাজ নিদিমরুর মধ্যে প্রশান্তি খুঁজে পান স্যাম। ২০২৫-এর ডিসেম্বরে রাজের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করেন সামান্থা। বিয়ের ছ'মাসের মধ্যেই ভালোবাসার বৃত্ত সম্পূর্ণ হতে চলেছে রাজ-সামান্থার! সম্প্রতি এমন গুঞ্জনেই সরব দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি। ‘মা ইন্তি বাঙ্গারাম’-এর প্রচারে ব্যস্ততার ফাঁকেই সামান্থার বেবি বাম্প নিয়ে চর্চা শুরু। জল্পনা জোরাল হতেই মুখ খুললেই ছবির পরিচালক বি.ভি নন্দিনী রেড্ডি। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে সামান্থার প্রেগন্যান্সি (Samantha Ruth Prabhu Pregnancy) গুঞ্জন নিয়ে কী প্রতিক্রিয়া দিলেন?

Advertisement

খবরে সিলমোহর দিয়ে দিলেন বি.ভি নন্দিনী রেড্ডি! প্রকাশ্যে বললেন, "আমাদের ছবি মা ইন্তি বাঙ্গারামের সাফল্যের মাঝেই সামান্থার অন্তঃসত্ত্বার খবর আনন্দকে দ্বিগুণ করেছে। এটা সত্যিই দারুণ একটা সময়। সিনেমার সাফল্যের মাঝে সামান্থার উপস্থিতি ছিল অত্যন্ত সচেতনমূলক একটি সিদ্ধান্ত।" তাঁর এই মন্তব্যের পর সামাজিক মাধ্যমে সামান্থার গর্ভাবস্থার গুঞ্জন আরও জোরাল হল তা বলাই বাহুল্য। যদিও রাজ বা সামান্থা কেউই এখনও পর্যন্ত এবিষয়ে একটি শব্দও খরচ করেননি।

 

হবু বাবা-মা রাজ-সামান্থা!

তবে বি.ভি নন্দিনী রেড্ডি হাটে হাঁড়ি ভেঙে দিলেন তা বললে অত্যুক্তি হবে না। অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্র এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে খবরের সত্যতা স্বীকার করেছে। শুধু তাই নয়, চলতি বছরের শেষের দিকে রাজ-সামান্থার সন্তান ভূমিষ্ঠ হওয়ার সম্ভবনারও ইঙ্গিত দিয়েছেন।পঁচিশের ডিসেম্বরে বিয়ে আর ছাব্বিশের ডিসেম্বর দুই থেকে তিন হচ্ছেন রাজ ও সামান্থা!

সামান্থার 'সারপ্রাইজ'?

গুঞ্জনে কবে সিলমোহর দেন দম্পতি এখন তারই অপেক্ষা। তবে ইতিমধ্যেই ভক্তের ভালোবাসায় ভাসছেন তারকা দম্পতি। সমাজমাধ্যমে সামান্থার এক অনুরাগী লিখেছেন, ‘আমি আশা করি তিনি সত্যিই গর্ভবতী। ঈশ্বর ওঁদের আশীর্বাদ করুন।’ আরেকজন লেখেন, ‘অভিনন্দন সামান্থা।’ মঙ্গল কামনা করে এক ভক্ত লিখছেন, ‘আমি ওঁর জন্য খুব খুশি। জীবনের এই সুন্দর মুহূর্তগুলো উপভোগ করুক।’

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement