shono
Advertisement
Nagarjuna

রহমান ডাকাতের অফার ফিরিয়ে দেন নাগার্জুন! দক্ষিণী সুপারস্টার বলছেন, 'ইস! যদি...'

নাগার্জুনকে শেষবার বলিউডে দেখা গিয়েছিল 'ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান শিবা' ছবিতে।
Published By: Biswadip DeyPosted: 12:53 PM Feb 15, 2026Updated: 12:53 PM Feb 15, 2026

'ধুরন্ধর' ঘিরে গোটা বিনোদুনিয়ার বিস্ময়ের অবধি নেই। আদিত্য ধর পরিচালিত ছবিটি বক্স অফিসে রেকর্ডের পর রেকর্ড গড়েছে। ছবির নির্মাণ, কুশীলবদের পারফরম্যান্স- সব নিয়েই উচ্ছ্বসিত বিশেষজ্ঞ থেকে অন্য অভিনেতা-অভিনেত্রীরা। আলাদা করে অবশ্যই আলোচনায় অক্ষয় খান্না অভিনীত 'রহমান ডাকাত' চরিত্রটি। কিন্তু এমন একটা চরিত্র পেয়েও ছেড়ে দেন দক্ষিণী মহাতারকা নাগার্জুন! বিষয়টি নিয়ে অবশেষে মুখ খুলেছেন জনপ্রিয় অভিনেতা।

Advertisement

বিশ্বব্যাপী ১১০০ কোটির ব্যবসা করেছে ‘ধুরন্ধর’। গত ৫ ডিসেম্বর মুক্তির পর থেকেই বক্স অফিসে বিজয়রথ ছুটিয়ে খান-কাপুর সাম্রাজ্যের রেকর্ড ভেঙে গুঁড়িয়ে দিয়েছেন রণবীর সিং। এমন এক ছবির অংশ হতে অস্বীকার করেন নাগার্জুন?

এই বিষয়ে এক বিনোদন সংক্রান্ত ওয়েবসাইটকে দেওয়া বিবৃতিতে তাঁকে বলতে শোনা গিয়েছে, ''একেবারই ভুল কথা। এমন কোনও অফার আমার কাছে আসেনি। তবে ভাবলে মনে হয় ইস! যদি সত্যিই আসত! 'ধুরন্ধর' অসাধারণ ছবি! আদিত্য ধর সত্যিই অনবদ্য কাজ করেছেন। এর আগে ওঁর বানানো 'উরি'ও আমার দারুণ লেগেছিল। ছবিতে সকলেই দারুণ কাজ করেছেন। আর অক্ষয় খান্না তো অসাধারণ... ছবির সিক্যুয়েলের দিকে তাকিয়ে রয়েছি। প্রার্থনা করি সেটাও ব্লকবাস্টার হোক।'' নেটিজেনদের অনেকেই অবশ্য মনে করছেন, এখন অন্য কথা বললেও 'কুলি'র ব্যস্ততার জন্য অক্ষয়ের চরিত্রটির অফার নাকি সত্যিই ফিরিয়ে দিয়েছিলেন জনপ্রিয় দক্ষিণী অভিনেতা। কিন্তু এখন তিনি তা অস্বীকার করছেন।

এই মুহূর্তে কেরিয়ারের শততম ছবির কাজ করছেন নাগার্জুন। সেই ছবি নিয়ে কথা বলতে গিয়ে নাগার্জুন বলেছেন, ''আমরা তাড়াহুড়ো করছি না। ছবিটা শেষ করার জন্য তাড়া নেই। বিশেষ পরিকল্পনা রয়েছে। আসলে 'ধুরন্ধর'-এর পরে পরিষ্কার হয়ে গিয়েছে যে দর্শক এখন আন্তর্জাতিক স্তরের গল্পবয়ন চান।'' প্রসঙ্গত, নাগার্জুনকে শেষবার বলিউডে দেখা গিয়েছিল 'ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান শিবা' ছবিতে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement