shono
Advertisement
Ranbir Kapoor

'হনুমানের সঙ্গে শুট করলে?' বাবা রণবীরের সঙ্গে 'রামায়ণ'-এর গল্পে মজে ছোট্ট রাহা

রণবীরের মতে, 'গল্পের প্রতি রাহার আগ্রহ দেখেই বোঝা যায়, রামায়ণ আমাদের রক্তে মিশে রয়েছে।'
Published By: Kasturi KunduPosted: 01:12 PM Apr 05, 2026Updated: 04:08 PM Apr 05, 2026

নীতেশ তিওয়ারি পরিচালিত মেগা বাজেটের ছবি ‘রামায়ণ’-এর পয়লা ঝলক উন্মোচনের পরই দর্শকের উন্মাদনার পারদ চড়ছে। হনুমান জয়ন্তীতে প্রকাশ্যে আসা টিজারে সাড়া ফেলে দিয়েছেন কাপুরনন্দন। বড়পর্দায় রাম অবতারে রণবীরকে দেখতে মুখিয়ে রয়েছেন সিনেপ্রেমীরা। লস অ্যাঞ্জেলসের একটি বিশেষ অনুষ্ঠানে সীমিত দর্শককে দেখানো হয়েছে 'রামায়ণ'-এর টিজার। এরপর সেখানকার এক সংবাদমাধ্যমের সঙ্গে ক্যামেরার পিছনে 'রামায়ণ' -এর গল্পে মজে যান রণবীর (Ranbir Kapoor)। ছোট্ট রাহাকে (Raha) যখন রামায়ণের (Ramayana) গল্প শোনাতেন তখন সে কেমন প্রতিক্রিয়া দিত?

Advertisement

সেই মুহূর্তের কথা স্মরণ করে রণবীর বলেন, "আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি। কারণ বাবা হওয়ার পর রামায়ণ-এ অভিনয়ের সুযোগটা পেয়েছি। ভগবান রামের চরিত্রে অভিনয় করছি, আর অন্যদিকে বাড়িতে ফিরে আমার মেয়ে রাহাকে রামায়ণের গল্প শোনাচ্ছি। সত্যিই এক অদ্ভুত অনুভূতি। তিন বছরের একটা শিশু মন দিয়ে আমার কথা শুনছে আর জিজ্ঞেস করছে আজ কি তুমি হনুমানের সঙ্গে শুট করেছ নাকি সীতার সঙ্গে? আর কী কাজ করলে? ওই মুহূর্তটা সত্যিই অবিশ্বাস্য।"

প্রথমে 'রামায়ণ'-এর প্রস্তাব খারিজ রণবীরের। মনে হয়েছিল ভগবান রামের চরিত্রে অভিনয়ের জন্য প্রস্তুত নন। কিন্তু, রাহার জন্মের পর সেই ধারণা বদলে যায়।

আরও বলেন, "ওর এই গল্পের প্রতি এত আগ্রহ দেখেই বোঝা যায়, এই গল্প আমাদের রক্তে মিশে রয়েছে। আমাদের সংস্কৃতির ভিত এতটাই গভীর যে অন্তর থেকেই ভালোবাসা আর আগ্রহটা তৈরি হয়ে যায়। আমরা চাই এই গল্পটা শুধু আমাদের মধ্যেই সীমাবদ্ধ না থেকে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ুক।"

উল্লেখ্য, 'রামায়ণ'-এ কাজের প্রস্তাব প্রথমে ফিরিয়ে দিয়েছিলেন রণবীর। তাঁর মনে হয়েছিল ভগবান রামের চরিত্রে অভিনয়ের জন্য তিনি প্রস্তুত নন। কিন্তু, রাহার জন্মের পর সেই ধারণা সম্পূর্ণ বদলে যায়। টিজার লঞ্চের পর রণবীর নিজেই আভাস দিয়েছিলেন ‘পিকচার অভি বাকি হ্যায়’!

এই সিনেমায় বিষ্ণুর আরেক অবতার দেখানো হবে পরশুরামকেও। রঘুনন্দনের পাশাপাশি সেই ভূমিকাতেও অভিনয় করেছেন রণবীর। 'রামায়ণ'- এর প্রথম ভাগ মুক্তি পাবে চলতি বছরের দীপাবলিতে আর ২০২৭-এর দীপাবলিতে মুক্তি পাবে দ্বিতীয় ভাগ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement