shono
Advertisement

Breaking News

Tara Sutaria-Veer Pahariya

প্রেমিক বীরের জন্মদিনেও গরহাজির, 'ব্রেকআপ' গুঞ্জনে সিলমোহর তারার!

মুম্বইয়ের কনসার্টে এপি ধিলোঁর সঙ্গে তারার মঞ্চে মাখামাখির পরই বীরের সঙ্গে তারার দূরত্ব বেড়েছিল বলেই গুঞ্জন বি টাউনে।
Published By: Arani BhattacharyaPosted: 09:43 PM Feb 02, 2026Updated: 09:43 PM Feb 02, 2026

বলিউডের নবীন প্রজন্মের তারকাজুটিদের মধ্যে বেশ জনপ্রিয় বীর পাহাড়িয়া ও তারা সুতারিয়া। করিশ্মা-করিনাদের তুতো ভাই আদর জৈনের সঙ্গে সম্পর্ক ভাঙার মাসখানেক বাদে ফলাও করে বীর পাহাড়িয়ার সঙ্গে মাখোমাখো রসায়নের কথা প্রকাশ্যে এনেছিলেন তারা। কিন্তু কাল হয়ে দাঁড়ালো এ পি ধিলোঁর সঙ্গে মঞ্চে ঘনিষ্ঠতা। বড়দিনের মরশুমে মুম্বইয়ের কনসার্টে এপি ধিলোঁর সঙ্গে তারার 'অনস্টেজ' মাখামাখির পরই বীরের সঙ্গে তারার দূরত্ব বেড়েছিল বলেই গুঞ্জন ছিল বি টাউনে। এবার প্রেমিক বীরের জন্মদিনের পার্টিতে অভিনেত্রীর অনুপস্থিতি যেন আরও সবকিছু পরিষ্কার করে দিল।

Advertisement

সোমবার নিজের জন্মদিনের পার্টিতে বন্ধুবান্ধব ও প্রিয়জনেদের নিয়ে সেলিব্রেশনে মেতে উঠেছিলেন বীর। কিন্তু তাঁর প্রিয়জনেদের তালিকা থেকে বোধহয় বাদ পড়েছেন তারা। আর সেই কারণেই তাঁকে দেখা যায়নি বীরের জন্মদিনের পার্টিতে। ভিড়ের মাঝে কারও চোখ এড়ায়নি তারার গরহাজিরা। টিনসেল টাউনে তাঁদের বিচ্ছেদের যে জল্পনা চলছিল তাতে এই ঘটনা যেন ঘৃতাহুতি দিয়েছে বলা যায়। সেলিব্রেশনের নানা মুহূর্ত সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই বীরের কাছে তাঁর ও তারার সম্পর্ক নিয়ে জমা পড়েছে একাধিক প্রশ্ন। তবে এতকিছুর পরেও এই নিয়ে মুখ খোলেননি তারা ও বীর কেউই। তাঁদের এই নিশ্চুপ থাকাই যেন তাঁদের প্রেম সংক্রান্ত নানা আলোচনার হালে পানি দিচ্ছে।

তারা সুতারিয়া, বীর পাহাড়িয়া ও এ পি ধিলোঁ। ছবি: সোশাল মিডিয়া

বলে রাখা ভালো, বড়দিনের মরশুমে এপি ধিলোঁর মুম্বইয়ের অনুষ্ঠান থেকে ভাইরাল হয়েছিল বেশ কিছু ছবি-ভিডিও। যেখানে গায়কের সঙ্গে তারা সুতারিয়াকে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায়। ধিলোঁ যখন মঞ্চে তারাকে জাপটে ধরে চুমু খাচ্ছিলেন, তখন দর্শকাসনে থাকা প্রেমিক ‘বেচারা’ বীর হতভম্ব হয়ে যান। প্রেমিকার কাণ্ডে খানিক অস্বস্তিতেও পড়েন তিনি! সেই অভিব্যক্তির ক্যামেরাবন্দি মুহূর্ত নিয়েও কম চর্চা হয়নি নেটপাড়ায়। শোনা যায়, কনসার্টের মাঝে জনসমক্ষেই ধিলোঁর সঙ্গে তারা সুতারিয়ার এহেন মাখামাখি পছন্দ হয়নি বীর পাহাড়িয়ার। যদিও সেই ত্বত্ত্ব ধামা চাপা দেওয়ার চেষ্টা করেছিলেন বন্ধু ওরি। তবে তাতেও চিঁড়ে ভেজেনি। এবার গুঞ্জন, নীরবেই একে-অপরের থেকে দূরে সরে গিয়েছেন বীর-তারা। যদিও অনুষ্ঠানিকভাবে এখনও কিছু ঘোষণা করেননি তাঁরা, তবে যাহা রটে তাহার কিছুটা হলেও তো বটে!

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement