shono
Advertisement
Auqib Nabi

রনজি ফাইনালে আগুনে পারফরম্যান্স, আকিবকে জাতীয় দলে চান ক্রিকেটপ্রেমীরা, গম্ভীর জায়গা দেবেন?

চলতি রনজি ট্রফিতে অবিশ্বাস্য পারফরম্যান্স নবির। ১৭টি ইনিংসে বল করেছেন তিনি। পেয়েছেন ৫৮টি উইকেট। চলতি মরশুমের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারী তিনি।
Published By: Anwesha AdhikaryPosted: 05:25 PM Feb 26, 2026Updated: 05:39 PM Feb 26, 2026

প্রথমবার রনজি ফাইনাল খেলতে নেমে চালকের আসনে জম্মু-কাশ্মীর। ইতিহাস গড়ে প্রথমবার ট্রফি জয় প্রায় নিশ্চিত করে ফেলেছে তারা। সেই সাফল্যের মূল স্থপতি কাশ্মীরি পেসার আকিব নবি দার (Auqib Nabi)। একাই কর্নাটকের কে এল রাহুল, করুণ নায়ারের মতো গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়েছেন তিনি। নেটিজেনদের অনেকেই চাইছেন, নবিকে ভারতীয় দলে সুযোগ দেওয়া হোক। কিন্তু গৌতম গম্ভীরের 'বাধা' পেরিয়ে আদৌ কি জাতীয় দলে জায়গা করে নিতে পারবেন আকিব? সেই প্রশ্নও মনে করিয়ে দিয়েছেন নেটিজেনরা।

Advertisement

রনজি ফাইনালে প্রথম ব্যাট করতে নেমে ৫৮৪ রানের পাহাড় গড়ে জম্মু-কাশ্মীর। সেই রানের জবাবে ব্যাট করতে নেমেই প্রবল চাপে কর্নাটক। ১২তম ওভারে আকিবের ডেলিভারি ছাড়তে গিয়ে আউট হয়ে যান রাহুল। ১৪তম ওভারে পরপর দুই বলে করুণ নায়ার এবং স্মরণ রবিচন্দ্রনের উইকেট তুলে নেন কাশ্মীরি পেসার। পরিসংখ্যান বলছে, ২৩টি বল করে তিন উইকেট পেয়েছেন নবি। তারপর থেকেই নেটিজেনরা দাবি করছেন, কাশ্মীরি পেসারকে অবিলম্বে ভারতীয় দলে সুযোগ দেওয়া হোক।

চলতি রনজি ট্রফিতে অবিশ্বাস্য পারফরম্যান্স নবির। ১৭টি ইনিংসে বল করেছেন তিনি। পেয়েছেন ৫৮টি উইকেট। চলতি মরশুমের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারী তিনি। সবমিলিয়ে ৬ বার পাঁচ উইকেট পেয়েছেন নবি। তাঁর এমন চোখধাঁধানো সাফল্যে ভর করেই প্রথমবার রনজি ফাইনালে উঠেছে কাশ্মীর। ফাইনালেও নবির অনবদ্য পারফরম্যান্স, সেটাও আবার জাতীয় দলের তারকাদের বিরুদ্ধে, সেই দেখেই ক্রিকেটপ্রেমীরা দাবি করছেন, খুব তাড়াতাড়িই জাতীয় দলে ডাক পাওয়া উচিত নবির।

তবে ক্রিকেটপ্রেমীরা আরও মনে করিয়ে দিচ্ছেন, বর্তমানে ভারতীয় টিমে কার্যত ছড়ি ঘোরান হেডকোচ গৌতম গম্ভীর। তাঁর পছন্দের তালিকায় না থাকলে জাতীয় দল এবং প্রথম একাদশে ক্রিকেটাররা সুযোগ পান না, এমনটাই শোনা যায় ক্রিকেটমহলের একাংশের মুখে। লাগাতার সাফল্য পেয়েও জাতীয় দলে জায়গা হচ্ছে না মহম্মদ শামির। তাহলে ২৯ বছর বয়সি আকিব নবি কি পারবেন ভারতীয় দলে খেলতে? আশঙ্কায় রয়েছেন ক্রিকেটপ্রেমীদের অনেকেই? 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement