shono
Advertisement
IPL 2026

হাসরাঙ্গার বদলি প্রোটিয়া স্পিনারকে দলে নিল লখনউ, নাইট জার্সিতে আদৌ খেলা হবে তো পাথিরানার?

বিশ্বকাপের সময়ই চোট পেয়েছিলেন শ্রীলঙ্কার দুই বোলার। নিলাম থেকে ২ কোটি টাকায় হাসরাঙ্গাকে কিনেছিল লখনউ। অন্যদিকে পাথিরানা কি খেলতে পারবেন?
Published By: Arpan DasPosted: 06:12 PM Apr 10, 2026Updated: 06:55 PM Apr 10, 2026

শেষমেশ আইপিএলে (IPL 2026) খেলা হচ্ছে না শ্রীলঙ্কার ওয়ানিন্সু হাসরাঙ্গার। বিশ্বকাপের সময় চোট পেয়েছিলেন। তবু তাঁকে নিয়ে লখনউ সুপার জায়ান্টস আশাবাদী ছিল। কিন্তু হাসরাঙ্গা ছিটকে যাওয়ায় তাঁর বিকল্পও ঘোষণা করে দিয়েছে সঞ্জীব গোয়েঙ্কার দল। শ্রীলঙ্কার তারকা স্পিনারের জায়গায় নেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকার জর্জ লিন্ডেকে। অন্যদিকে নাইট পেসার মাথিশা পাথিরানাকে নিয়ে সংশয় অব্যাহত।

Advertisement

নিলাম থেকে ২ কোটি টাকায় হাসরাঙ্গাকে কিনেছিল লখনউ। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন। আইপিএলে খেলা নিয়ে সংশয় ছিলই। শ্রীলঙ্কা বোর্ডের কড়া নিয়ম রয়েছে, আইপিএলে যোগ দেওয়ার জন্য শারীরিক সামর্থ্যের পরীক্ষা দিতে হবে। তারপরই বোর্ড থেকে এনওসি পাবে। কিন্তু হাসরাঙ্গা তাঁরা বাধ্যতামূলক ফিটনেস পরীক্ষায় অংশ নেননি। ফলে আইপিএলে খেলাই হবে না হাসরাঙ্গার।

সেই জায়গায় লখনউ দলে নিয়েছে প্রোটিয়া স্পিনার জর্জ লিন্ডেকে। দেশের হয়ে তিনি ৩টি টেস্ট, ৪টি ওয়ানডে ও ৩৭টি টি-টোয়েন্টি খেলেছেন। তার মধ্যে টি-টোয়েন্টিতে উইকেট সংখ্যা ৩৫। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট মিলিয়ে মোট ২৫০টি টি-টোয়েন্টি খেলেছেন। লিন্ডেকে তাঁর ন্যূনতম মূল্য ১ কোটি টাকাতেই কিনেছে লখনউ। এবারই প্রথম আইপিএলে খেলবেন লিন্ডে।

অন্যদিকে মাথিশা পাথিরানার আইপিএল খেলে নিয়ে এখনও সংশয় অব্যাহত। ১৮ কোটির পেসারকে এখনও খেলার ছাড়পত্র দেয়নি তাঁর দেশের বোর্ড। তিনিও বিশ্বকাপ চলাকালীন চোট পান। হাসরাঙ্গার মতো তিনিও বাধ্যতামূলক ফিটনেস পরীক্ষায় অংশ নেননি। ফলে পাথিরানা কবে নাইট শিবিরে যোগ দেবেন, তা এখনও ঠিক নেই। এর পরের পরীক্ষা আগামী সপ্তাহে। সেই পরীক্ষায় শ্রীলঙ্কার পেসার পাস করলে ছাড়পত্র পাবেন। সেক্ষেত্রে এপ্রিলের শেষের দিকে নাইট শিবিরে দেখা যেতে পারে পাথিরানাকে। সব মিলিয়ে নাইটদের বোলিং বিভাগের যা দুরবস্থা, তাতে পাথিরানার আগমনের দিকে তাকিয়ে ভক্তরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement