shono
Advertisement
Mukul Choudhary

ঠিক যেন বাবার মতো..., ম্যাচ জেতানো মুকুলকে 'আদর' গোয়েঙ্কার, ভিডিও ভাইরাল

ম্যাচের রং একাহাতে পালটে দেন মুকুল। নিলামে ২.৬০ কোটি টাকায় এই তরুণ উইকেটকিপার-ব্যাটারকে দলে নিয়েছিল এলএসজি। সেই ভরসার যোগ্য দাম দিয়েছেন মুকুল।
Published By: Anwesha AdhikaryPosted: 12:12 PM Apr 10, 2026Updated: 01:15 PM Apr 10, 2026

ক্রিকেটারদের একদিকে বকাঝকা করেন, অন্যদিকে পিতৃস্নেহে বুকেও টেনে নেন। সঞ্জীব গোয়েঙ্কাকে দিনকয়েক আগেই দেখা গিয়েছিল, লখনউ অধিনায়ক ঋষভ পন্থের সঙ্গে খানিকটা রাগতভাবে কথা বলছেন 'মালিক'। কিন্তু বৃহস্পতিবার ইডেনে অবিশ্বাস্য ইনিংস খেলা মুকুল চৌধুরীকে (Mukul Choudhary) 'আদর' করে দিলেন, খানিকটা বাবার মতো। সেই ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

Advertisement

বৃহস্পতিবারের ইডেনে কেকেআরের মুখোমুখি হয়েছিল এলএসজি। মাত্র ১৮১ রানের পুঁজি নিয়েও দারুণ টক্কর দিচ্ছিল কেকেআর। একটা সময়ে মনে হচ্ছিল নাইটদের জয় স্রেফ সময়ের অপেক্ষা। বিপক্ষের সাত উইকেট ফেলে দিয়ে কেকেআর শিবিরে তখন খুশির হাওয়া। কিন্তু ম্যাচের রং একাহাতে পালটে দেন মুকুল। নিলামে ২.৬০ কোটি টাকায় এই তরুণ উইকেটকিপার-ব্যাটারকে দলে নিয়েছিল এলএসজি। সেই ভরসার যোগ্য দাম দিয়েছেন মুকুল। ২৭ বলে ৫৪ রানের অবিশ্বাস্য ইনিংস খেলে ম্যাচ জিতিয়ে মাঠ ছেড়েছেন।

ম্যাচ শেষের পর স্বভাবতই মুকুলকে ঘিরে উৎসবে মেতেছিল লখনউ শিবির। সতীর্থরা ছুটে এসে জড়িয়ে ধরেন ম্যাচ জেতানো নায়ককে। মুকুলকে বুকে টেনে নেন অধিনায়ক ঋষভ। তারপরেই মাঠে নেমে আসেন লখনউয়ের কর্ণধার। কাঁধে হাত রেখে জড়িয়ে ধরেন মুকুলকে। বেশ খানিকক্ষণ কথা বলেন। গালে হাতও বুলিয়ে দেন। সেই দৃশ্য দেখেই নেটিজেনদের অনেকে বলছেন, গোয়েঙ্কা যেন একেবারে বাবার মতো স্নেহ করছেন মুকুলকে।

ইডেনে ম্যাচ জেতানোর পর মুকুল বলছিলেন, ছোটবেলায় আর্থিক সংকটের সঙ্গে যুঝতে যুঝতে আইপিএলের মঞ্চ পর্যন্ত এসেছেন। সেখানে জ্বলে ওঠার সুযোগ কিছুতেই হাতছাড়া করবেন না। লখনউয়ের নতুন তারকার কথায়, “ম্যাচে চাপের পরিস্থিতি তো থাকবেই। কিন্তু আমি সেটাকে ঈশ্বরের দেওয়া সুযোগ বলে মনে করি। সেই সুযোগটা যতটা সম্ভব কাজে লাগানোর চেষ্টা করি।” মহেন্দ্র সিং ধোনিকে আদর্শ মানেন মুকুল। প্রিয় মাহিভাইয়ের মতো হেলিকপ্টার শটও মারেন। ম্যাচ জেতানোর পর গোয়েঙ্কার 'রাগী' মুখে হাসি ফোটালেন তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement