shono
Advertisement
Thalapathy Vijay

খেলার মাঠেও জয় থলপতি! বিজয়কে অভিনব সম্মান শত্রু শিবিরের, ভিডিও ভাইরাল

থলপতি বিজয়ের জনপ্রিয়তা বাড়ছে হু হু করে। স্রেফ তামিলনাড়ু নয়, কার্যত গোটা ভারতের নেতা হয়ে উঠেছে এই সুপারস্টার অভিনেতা।
Published By: Anwesha AdhikaryPosted: 06:33 PM May 17, 2026Updated: 06:33 PM May 17, 2026

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন। কুর্সিতে বসেই একের পর এক জনকল্যাণমূলক সিদ্ধান্ত নিচ্ছেন। সেকারণেই থলপতি বিজয়ের জনপ্রিয়তা বাড়ছে হু হু করে। স্রেফ তামিলনাড়ু নয়, কার্যত গোটা ভারতের নেতা হয়ে উঠেছে এই সুপারস্টার অভিনেতা। এবার খেলার মাঠও সাক্ষী থাকল তাঁর জনপ্রিয়তার। হাফসেঞ্চুরি হাঁকিয়ে বিজয়কে 'ট্রিবিউট' দিলেন আরসিবি তারকা ভেঙ্কটেশ আইয়ার। সেই ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল।

Advertisement

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয় ঘোষিতভাবে চেন্নাই সুপার কিংসের সমর্থক। একাধিকবার মহেন্দ্র সিং ধোনিদের হয়ে গলা ফাটাতে দেখা গিয়েছে তাঁকে। নির্বাচনী প্রচারে গিয়েও সিএসকের উল্লেখ করেছেন থলপতি। ক্রিকেটীয় দুনিয়ায় চেন্নাইয়ের প্রবল প্রতিপক্ষ আরসিবি। দুই দলের ম্যাচকে দক্ষিণী ডার্বি আখ্যা দেন ক্রিকেটভক্তরা। সেই 'শত্রু' আরসিবির থেকেই এবার অভিনব সম্মান পেলেন তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী।

এদিন ধরমশালায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলতে নেমেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। অধিনায়ক রজত পাতিদারের পরিবর্ত হিসাবে চার নম্বরে ব্যাট করতে নেমেছিলেন ভেঙ্কটেশ। প্রথম থেকে অবশ্য সেভাবে ব্যাটে বলে করতে পারছিলেন না। নিজের প্রথম ১০ বলে করেন মাত্র ৯ রান। তবে ১৩তম ওভারে লকি ফার্গুসনকে বাউন্ডারি মেরে ধীরে ধীরে ছন্দে ফিরতে শুরু করেন। তার পরের ৩০ বলে ভেঙ্কটেশের ব্যাট থেকে আসে ৬৪ রান। পাঞ্জাব কিংস বোলারদের কার্যত পিটিয়ে ছাতু করে দেন প্রাক্তন কেকেআর তারকা।

১৭ তম অভারে এসে লকির বলে ছক্কা হাঁকিয়ে হাফসেঞ্চুরি পূরণ করেন ভেঙ্কি। ওভার বাউন্ডারি মেরেই তিনি দু'হাত মাথার উপরে তুলে সেলিব্রেশন করেন। সেই দৃশ্য দেখেই দর্শকরা বুঝতে পারেন, এটা আসলে থলপতি বিজয়ের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন। ২০১৭ সালে মুক্তি পেয়েছিল বিজয়ের ছবি মারসাল। সেই ছবিতে এই একই ভঙ্গি করতে দেখা গিয়েছিল তামিল সুপারস্টারকে। সোশাল মিডিয়ায় বেশ জনপ্রিয় হয়ে ওঠে এই ভঙ্গিমা। এবার খেলার মাঠেও সেই ভঙ্গিমা ফিরিয়ে আনলেন ভেঙ্কটেশ। সেই ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল। শেষ পর্যন্ত ৪০ বলে ৭৩ রানে অপরাজিত ছিলেন ভেঙ্কি। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement