shono
Advertisement
Sourav Ganguly

ওল্ড ট্র্যাফোর্ডে মহারাজকে বিশেষ সম্মান, ইউনাইটেডের আমন্ত্রণে ম্যাঞ্চেস্টারে অতিথি হয়ে যাচ্ছেন সৌরভ

আগামী ১৫ মার্চ ইংলিশ প্রিমিয়ার লিগে ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে অ্যাস্টন ভিলার বিরুদ্ধে নামবেন ব্রুনো ফার্নান্দেজরা। সেই ম্যাচে সম্মানিত করা হবে ভারতের প্রাক্তন অধিনায়ককে।
Published By: Arpan DasPosted: 12:14 PM Mar 11, 2026Updated: 12:41 PM Mar 11, 2026

সৌরভ গঙ্গোপাধ্যায়কে বিশেষ সম্মান দিচ্ছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। আগামী ১৫ মার্চ ইংলিশ প্রিমিয়ার লিগে ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে অ্যাস্টন ভিলার বিরুদ্ধে নামবেন ব্রুনো ফার্নান্দেজরা। সেই ম্যাচে সম্মানিত করা হবে ভারতের প্রাক্তন অধিনায়ককে।

Advertisement

সৌরভের সঙ্গে ফুটবলের যোগাযোগ বহু পুরনো। ফুটবল খেলেছেনও দীর্ঘদিন। তাছাড়া আদ্যোপান্ত ফুটবলপ্রেমী, আরও স্পষ্ট করে বললে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ভক্ত। স্টেডিয়ামে বসে ম্যাঞ্চেস্টারের ম্যাচও দেখেছেন। এবার প্রিয় ক্লাবের থেকে বিশেষ সম্মান পাবেন মহারাজ। ম্যাচে বিশেষ অতিথি হিসেবে স্পেশাল হসপিটালিটি বক্সে উপস্থিত থাকবেন তিনি। জানা গিয়েছে, ম্যাঞ্চেস্টারের তরফ থেকে আগেই সৌরভকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে বিশ্বকাপের জন্য সময় পাননি।

১৫ মার্চ অ্যাস্টন ভিলার বিরুদ্ধে লড়াইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইকেল ক্যারিকের দলের জন্য। প্রিমিয়ার লিগের শুরুতে যে বিপর্যয় হয়েছিল, সেখান থেকে কামব্যাক করেছে ইউনাইটেড। এখনও লিগ টেবিলে প্রথম চারে থেকে চ্যাম্পিয়ন্স লিগের যোগ্যতা অর্জন করার সম্ভাবনা আছে। ২৯ ম্যাচে হ্যারি ম্যাগুয়ারদের পয়েন্ট ৫১, আছে তৃতীয় স্থানে। একই অবস্থা অ্যাস্টন ভিলার। তবে গোল পার্থক্যে চতুর্থে স্থানে এমি মার্টিনেজরা। এরপর লড়াইয়ে আছে চেলসি, লিভারপুল।

অন্যদিকে ভারতের বিশ্বকাপ জয় নিয়েও মুখ খুলেছেন সৌরভ। জশপ্রীত বুমরাহকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তিনি। আবার সঞ্জু স্যামসনের পারফরম্যান্সে তিনি একেবারেই অবাক নন। একই সঙ্গে সৌরভ বলছেন, ২০২৮ সালের অলিম্পিকে ক্রিকেটে সোনা জয়ের সবচেয়ে বড় দাবিদার ভারত।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement