shono
Advertisement
India Vs Zimbabwe Series

জিম্বাবোয়ে যাচ্ছে টিম ইন্ডিয়া, ইংল্যান্ড সফরের পরেই টি-২০ সিরিজ খেলবেন সূর্যকুমাররা

কিছুদিন আগেই চলতি মরশুমের ঘরোয়া সূচি প্রকাশ করেছিল বিসিসিআই। এবার জিম্বাবোয়ে সফরের সূচি ঘোষণা করল ভারতীয় বোর্ড।
Published By: Prasenjit DuttaPosted: 02:23 PM Apr 01, 2026Updated: 04:20 PM Apr 01, 2026

কিছুদিন আগেই চলতি মরশুমের ঘরোয়া সূচি প্রকাশ করেছিল বিসিসিআই। ঘরের মাঠে টিম ইন্ডিয়ার সূচি অনুযায়ী ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, জিম্বাবোয়ে এবং অস্ট্রেলিয়া এ দেশে আসতে চলেছে। ১৭ শহরে ২২ ম্যাচ আয়োজিত হবে। এর মধ্যে ন'টি ওয়ানডে, আটটি টি-টোয়েন্টি, পাঁচটি টেস্ট রয়েছে। এরই মধ্যে জুলাইয়ে জিম্বাবোয়ে সফরে যাবেন সূর্যকুমার যাদবরা। 

Advertisement

আইপিএল শেষ হওয়ার পর হ্যারি ব্রুকদের মুখোমুখি হওয়ার আগে আয়ারল্যান্ড সফরে যাবে টিম ইন্ডিয়া। চলতি বছর জুন মাসের তৃতীয় সপ্তাহে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বিশ্বচ্যাম্পিয়নরা। সিরিজটিকে ইংল্যান্ড সফরের প্রস্তুতি হিসাবে দেখা হচ্ছে। ইংল্যান্ড সফরের পরেই জিম্বাবোয়ে রওনা হবে ভারতীয় দল (India Vs Zimbabwe)। সেখানে তিনটি টি-টোয়েন্টি খেলবে টিম ইন্ডিয়া।

প্রথম টি-টোয়েন্টি রয়েছে ২৩ জুলাই। পরের দু'টি ম্যাচ ২৫ ও ২৬ জুলাই। তিনটি ম্যাচই হবে হারারে স্পোর্টস ক্লাবে। বুধবার বিসিসিআইয়ের তরফে এক পোস্টে জিম্বাবোয়ে সফরের দিনক্ষণ ঘোষণা করা হয়। ২০২৭ সালের জানুয়ারিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ভারতে আসবে জিম্বাবোয়ে। কলকাতায় প্রথম ম্যাচ ৩ জানুয়ারি। বাকি দু’টি ম্যাচ হায়দরাবাদ এবং মুম্বইয়ে। ম্যাচগুলি রয়েছে ৬ ও ৯ জানুয়ারি।

জুন মাসে ঘরের মাঠে আফগানিস্তানের বিরুদ্ধে একটি টেস্ট ও তিনটি একদিনের ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। যা শেষ হবে ২০ জুন। এরপরই আয়ারল্যান্ড সফর। আর তারপর ১ জুলাই থেকে ১৯ জুলাই পর্যন্ত ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচটি টি-টোয়েন্টি এবং তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ভারত। এরপরেই জিম্বাবোয়ে যাবে ভারত। উল্লেখ্য, এর আগে ২০২৪ সালের জুলাইয়ে ভারত জিম্বাবোয়ে সফরে গিয়ে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিল। ৪-১ ব্যবধানে জিতেছিল মেন ইন ব্লু। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement