চলতি বছরেই ভারতীয় দলে অভিষেক হতে চলেছে বৈভব সূর্যবংশীর! ১৫ বছরের বিস্ময় প্রতিভাকে নিয়ে ইতিমধ্যে ভাবনাচিন্তা শুরু করে দিয়েছে বিসিসিআই। সম্ভবত আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে মেন ইন ব্লু-দের সঙ্গে দেখা যাবে বৈভবকে। আর যদি সেটা হয়, তাহলে শচীন তেণ্ডুলকরকে ছাপিয়ে ভারতের ইতিহাসে সর্বকনিষ্ঠ হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের নজির গড়বে বৈভব।
প্রতি ম্যাচেই মারকাটারি ইনিংস। এখন আর চমক নয়, বৈভব সূর্যবংশী মানেই ধামাকা! রাজস্থান রয়্যালসের জার্সিতে ১৫ বছরের কিশোর নামছে মানেই নিশ্চিত আগুনে পারফরম্যান্স। ২০২৪ সালে তাকে ১.১ কোটি টাকায় কিনেছিল রাজস্থান। ভারতের অনূর্ধ্ব-১৯ দলেও অভিষেক হয়। বিশ্বকাপ ফাইনালে ১৭৫ রানের বিধ্বংসী ইনিংসে ভারতকে চ্যাম্পিয়নও করে।
এবার বড়দের দলেও দেখা যেতে পারে বৈভবকে। জুন মাসে আয়ারল্যান্ডে গিয়ে দু'টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত। স্বাভাবিকভাবেই প্রথম সারির দল পাঠানো হবে না। অনেক তরুণ মুখ পাঠিয়ে পরীক্ষানিরীক্ষা করা হবে। সেই তালিকায় বৈভবের নাম থাকার জল্পনা উসকে দিয়েছেন বোর্ডেরই এক কর্তা। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে তিনি বলেন, "নির্বাচকরা ওর নাম বাছাই তালিকায় রেখেছে। আরও অনেকের সঙ্গে বৈভবকেও আয়ারল্যান্ড সফরে দেখা যেতে পারে।"
১৯৮৯ সালে করাচিতে পাকিস্তানের বিরুদ্ধে মাত্র ১৬ বছর ২০৫ দিনে অভিষেক হয়েছিল। জুন মাসে বৈভবের বয়স হবে ১৫ বছর ৩ মাস। ফলে শচীনের নজির ভেঙে দিতে পারে বৈভব। তবে সবচেয়ে কম বয়সে আন্তর্জাতিক ক্রিকেট খেলার নজির আছে পাকিস্তানের হাসান রাজার। ১৯৯৬ সালে ১৪ বছর ২২৭ দিন বয়সে তাঁর টেস্ট অভিষেক হয়েছিল।
এবার বড়দের দলেও দেখা যেতে পারে বৈভবকে। জুন মাসে আয়ারল্যান্ডে গিয়ে দু'টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত। অনেক তরুণ মুখ পাঠিয়ে পরীক্ষানিরীক্ষা করা হবে। সেই তালিকায় বৈভবের নাম থাকার জল্পনা উসকে দিয়েছেন বোর্ডেরই এক কর্তা।
এবারের আইপিএলে এখনও পর্যন্ত ৫ ম্যাচে ২০০ রান করেছে বৈভব। গড় ৪০। স্ট্রাইক রেট অবিশ্বাস্য ২৬৩.১৬। জশপ্রীত বুমরাহ হোক বা জশ হ্যাজেলউড, কাউকেই ছেড়ে কথা বলছে না ১৫ বছরের ক্রিকেটার। খোদ আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমাল পর্যন্ত বিসিসিআইয়ের কাজে আর্জি জানিয়েছেন বৈভবকে টিম ইন্ডিয়ায় নেওয়ার জন্য। অনেক প্রাক্তন ক্রিকেটারই একই বক্তব্য প্রকাশ করেছেন। এবার শুধু সময়ের অপেক্ষা।
