shono
Advertisement

টুইটারে কংগ্রেস নেতাদের ফলো করছেন অমিতাভ, রাজনৈতিক মহলে নয়া জল্পনা

আবার টুইটারে তাঁকে ফলো ব্যাক করে শুভেচ্ছাবার্তা পাঠাচ্ছেন নেতারাও। The post টুইটারে কংগ্রেস নেতাদের ফলো করছেন অমিতাভ, রাজনৈতিক মহলে নয়া জল্পনা appeared first on Sangbad Pratidin.
Posted: 12:56 PM Feb 22, 2018Updated: 01:11 PM Feb 22, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত কয়েকদিন ধরে অমিতাভ বচ্চনকে টুইটার হ্যান্ডেল অনুসরণ করলে দেখতে পাবেন, তিনি একের পর এক কংগ্রেস নেতাদের সেখানে ফলো করেই চলেছেন। আর সেই দেখে বি-টাউনের একদলের বক্তব্য, তিনি সম্ভবত কয়েকদিনের মধ্যেই আবার রাজনীতিতে নামতে চলেছেন।

Advertisement

প্রথমে টুইটার হ্যান্ডেলে তিনি বর্তমান কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে অনুসরণ করা শুরু করেন। তারপর একে একে কংগ্রেসের অন্যান্য নেতাদের মধ্যে তিনি পি চিদম্বরম, কপিল সিব্বল, আহমেদ প্যাটেল, অশোক গেহলট, অজয় মাকেন, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, শচীন পাইলট এবং সিপি জোশীর মতো নেতাদের ফলো করা শুরু করেন। এছাড়াও তিনি অন্যান্যদের মধ্যে মণীশ তিওয়ারি, শাকিল আহমেদ, সঞ্জয় নিরুপম, রণদীপ সুরজেওয়ালা, প্রিয়াঙ্কা চতুর্বেদী এবং সঞ্জয় ঝাকে ফলো করা শুরু করেছেন।

আর এই ঘটনায় অবাক বি-টাউনের অনেকেই। তাঁদের প্রশ্ন, ঠিক কি কারণে বিগ বি চলচ্চিত্র জগতের কাউকে অনুসরণ না করে হঠাৎ রাজনীতির সঙ্গে যুক্ত মানুষদের ফলো করা শুরু করলেন? অনেকেই আবার বলছেন, গান্ধী পরিবারের সঙ্গে তাঁর যোগাযোগ বহুদিনের। ইন্দিরা গান্ধীর পুত্র রাজীব গান্ধী তাঁর বন্ধু ছিলেন, সেই থেকেই ওই পরিবারের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা। একসময় কংগ্রেসের টিকিটে এলাহাবাদ থেকে লোকসভা নির্বাচনেও দাঁড়িয়েছিলেন তিনি। তাই এখন তাঁর পুত্র রাহুল গান্ধীর খারাপ সময়ে তিনি পাশে দাঁড়ানোর কথা চিন্তা করেই এমনটা করছেন।

[দেবের ‘কবির’-এ মুগ্ধ প্রযোজক মহেন্দ্র সোনি, টুইটে জানালেন প্রতিক্রিয়া]

এমনিতেই টুইটার বা ফেসবুকের মতো সোশ্যাল প্লাটফর্মে অমিতাভ বচ্চনের ফলোয়ারের অভাব নেই। তাই হয়ত গুজরাট ট্যুরিজমের ব্র্যান্ড অ্যাম্বাসাডর অমিতাভ বচ্চনের সেই সোশ্যাল ফলোয়ারদের কাছে পৌঁছে যাওয়ার জন্য রাহুল তাঁকে অনুরোধ জানিয়েছেন, তাঁদের পার্টির সঙ্গে যুক্ত হতে। আর সেই জন্যই ওই পথে হাঁটার আগে এইসব নেতাদের টুইটারে ফলো করে মানসিক প্রস্তুতি সেরে নিচ্ছেন বিগ বি।

আর শুধু কংগ্রেসের নেতাদেরকেই নয়, তিনি অন্যান্য পার্টির নেতাদেরকেও ফলো করা শুরু করেছেন। আর শুধু তিনি একা নন, সেই সব নেতারাও আবার তাঁকে ফলো ব্যাক করে শুভেচ্ছাবার্তা পাঠাচ্ছেন টুইটারে। যেমন কংগ্রেস নেতা মণীশ তিওয়ারিকে টুইটারে ফলো করার পর, তিনি আবার বিগ বি-কে সেখানে ফলো ব্যাক করে ধন্যবাদ বার্তা দিয়ে লিখেছেন, ‘আপনার মতো একজন কিংবদন্তীর থেকে এরকম একটা বার্তা আসা আমার কাছে সত্যিই গর্বের বিষয়। আমাকে এতটা গুরুত্বপূর্ণ মনে করার জন্য অনেক ধন্যবাদ স্যার।

[প্রকাশ্যে ‘বাঘি ২’-র ট্রেলার, টাইগার শ্রফের এমন মারকাটারি অ্যাকশন আগে দেখেছেন?]

The post টুইটারে কংগ্রেস নেতাদের ফলো করছেন অমিতাভ, রাজনৈতিক মহলে নয়া জল্পনা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার