shono
Advertisement

‘পদ্মাবতী’র প্রতিবাদে বনশালির কুশপুতুল পোড়াল কর্ণি সেনা

কোনওভাবেই ছবি মুক্তি হতে দেবে না কর্ণি সেনা! The post ‘পদ্মাবতী’র প্রতিবাদে বনশালির কুশপুতুল পোড়াল কর্ণি সেনা appeared first on Sangbad Pratidin.
Posted: 02:07 PM Mar 19, 2017Updated: 08:37 AM Mar 19, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘পদ্মাবতী’ ছবি নিয়ে অশান্তি অব্যাহত৷ ঐতিহাসিক প্রেক্ষাপটে তৈরি ছবির শুটিং করতে গিয়ে জয়পুরে যারপরনাই হেনস্তার শিকার হতে হয়েছিল পরিচালক সঞ্জয় লীলা বনশালিকে৷ সেটে ভাঙচুর চালিয়েছিল কর্ণি সেনার লোকজন৷ এমনকী পরিচালককে থাপ্পড়ও খেতে হয়েছিল ওই হিন্দু সংগঠনের সদস্যের হাতে৷ এবার পোড়ানো হল তাঁর কুশপুতুল৷

Advertisement

[‘কপিলের ব্যবহার খারাপ’, তাই শো ছাড়ছেন ‘গুত্থি’?]

শনিবার মুম্বইয়ের নালাসোপারা এলাকায় বনশালির কুশপুতুল পোড়াল কর্ণি সেনার সদস্যরা৷ সাফ জানিয়ে দিল, কোনওভাবেই ছবি মুক্তি হতে দেবে না তাঁরা৷ অর্থাৎ পদ্মাবতীর বিরুদ্ধে যে তাঁরা নিজেদের বিরোধিতা জারি রেখেছে এবং ভবিষ্যতেও জারি রাখবে, তা ফের মনে করিয়ে দিল হিন্দু সংগঠনের সদস্যরা৷ জয়পুরে শুটিং চলাকালীন কর্ণি সেনার তরফে অভিযোগ তোলা হয়েছিল, ছবিতে আলাউদ্দিন খিলজির সঙ্গে রানি পদ্মীনির ঘনিষ্ঠ মুহূর্ত তুলে ধরা হচ্ছে৷ যা ইতিহাসকে বিকৃতি করার সামিল৷ আর তাই পরিচালকের বিরুদ্ধে তোপ দাগে ওই সংগঠন৷ পরিস্থিতি সামলাতে শুটিং বন্ধ করে দিতে হয় সেখানে৷ তবে কর্ণি সেনার হামলার বিরোধিতা করে পরিচালকের পাশে দাঁড়িয়েছিলেন রণবীর, দীপিকা, শাহিদ-সহ গোটা বলিউড৷

[ঐশ্বর্যের বাবার মৃত্যুতে পাশে দাঁড়াল গোটা বলিউড]

জয়পুরের পর আবার মহারাষ্ট্রের কোলাপুরেও পদ্মাবতীর সেটে আগুন লাগিয়ে দেয় অজ্ঞাত পরিচয় ৪০-৫০ জনের এক দুষ্কৃতীর দল৷ ঘটনার পর তাদের এখনও কোনও হদিশ মেলেনি৷ সব মিলিয়ে, যতদিন যাচ্ছে পদ্মাবতীর শুটিং করা যেন ক্রমেই মুশকিল হয়ে উঠছে৷

The post ‘পদ্মাবতী’র প্রতিবাদে বনশালির কুশপুতুল পোড়াল কর্ণি সেনা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার