shono
Advertisement

ফের করোনায় আক্রান্ত কার্তিক আরিয়ান, ‘জীবনে যখন সব পজিটিভ…!’মন্তব্য অভিনেতার

এর আগে গতবছর মার্চ মাসে করোনায় আক্রান্ত হয়েছিলেন কার্তিক।
Posted: 07:32 PM Jun 04, 2022Updated: 07:42 PM Jun 04, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের করোনায় আক্রান্ত হলেন বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান। শনিবার সোশ্যাল মিডিয়ায় এ খবর শেয়ার করে কার্তিক লেখেন, ‘সব কিছু একদম পজিটিভ চলছিল, কিন্তু করোনা সেটা থাকতে দিল না!’  অভিনেতা নিজেই জানালেন, আপাতত ঘরবন্দিই আছেন তিনি। 

Advertisement

কার্তিক আরিয়ান (Kartik Aaryan) অভিনীত ‘ভুল ভুলাইয়া ২’ ছবি বক্স অফিসে রেকর্ড ব্যবসা করেছে। ছবি মুক্তির এক সপ্তাহের মধ্যেই এই ছবি ১০০ কোটি টাকার ব্যবসা করে। এই ছবির সাফল্য বেশ ভালই এনজয় করছিলেন কার্তিক। এমনকী, ছবির প্রচারে নানা শহরও ঘুরছিলেন। সদ্য এসেছিলেন কলকাতাতেও। তবে আপাতত, সব প্রচার বন্ধ। করোনায় কাবু হয়ে কার্তিক এখন রয়েছেন আইসোলেশনে।

প্রিয়দর্শনের ‘ভুল ভুলাইয়া’ ছবির সাফল্যের পর অক্ষয় কুমারও দুম করে তাঁর পারিশ্রমিক বাড়িয়ে দিয়েছিলেন। শোনা গিয়েছিল এবার সেই পথেই হাঁটছেন কার্তিক আরিয়ান। যে কার্তিক এতদিন ছবি পিছু পারিশ্রমিক নিতেন ১৫ থেকে ২০ কোটি টাকা। সেই কার্তিকই এবার নাকি পারিশ্রমিক বাড়িয়ে করলেন ৩৫ থেকে ৪০ কোটি টাকা! তবে এই খবরকে একেবারেই ভুল বলে জানিয়েছেন কার্তিক। কার্তিক টুইটে লেখেন, ‘ভুল খবর। প্রোমোশন হয়েছে, কিন্তু টাকা বাড়েনি।’

[আরও পড়ুন: ফের উদ্ভট ফ্যাশন উরফি জাভেদের, এবার চটের বস্তা গায়ে জড়িয়ে এলেন ক্যামেরার সামনে]

আনিস বাজমি ‘ভুল ভুলাইয়া টু’ বানিয়েছেন ৬৫ কোটি টাকা। তবে ট্রেন্ড বলছে, অক্ষয়ের ‘ভুল ভুলাইয়া’ ছবির রেকর্ড ভাঙবে কার্তিক ‘ভুল ভুলাইয়া টু’। ছবিতে বাংলা ভাষায় বেশ বড় বড় সংলাপ রয়েছে কার্তিকের। তা সঠিকভাবে বলার জন্য শিক্ষকের কাছে গিয়েছিলেন তিনি। সেই অভিজ্ঞতাই সাংবাদিক বৈঠকে জানান অভিনেতা। বাংলা ভাষার ছোট ছোট তথ্য জানতে হয়েছে কার্তিককে। তা আবার চিৎকার করে বলতেও হয়েছে। ডাবিংয়ের সময় চেঁচিয়ে সংলাপ বলার জন্য অভিনেতার গলা পর্যন্ত খারাপ হয়ে গিয়েছিল। এত পরিশ্রমের পর দর্শকদের তাঁর অভিনয় পছন্দ হয়েছে, তাতেই খুশি অভিনেতা।

[আরও পড়ুন:‘হোটেল রুমে ডেকে কুপ্রস্তাব দিয়েছিলেন প্রযোজক!’, বিস্ফোরক ইন্দ্রাণী হালদার ]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement